‘এবার শহীদ মিনারে কী মনে কইরা’- প্রশ্নে বিব্রত জামায়াত আমির
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
এই প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ফুল দেয়ার পর শহীদদের জন্য মোনাজাত করেন তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
‘জামায়াত কখনও ফুল দিতে শহীদ মিনারে আসেনি, এবার কী মনে করে আসলেন’- সাংবাদিকদের এমন প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, ‘রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই আমি এসেছি।’
এখনও জামায়াতে ইসলামী এটাকে নাজায়েজ মনে করেন কিনা- এ প্রশ্নে তিনি বলেন, ‘এমন একটা পবিত্র দিনে এ ধরনের প্রশ্ন আপনি কেন করছেন, এমন প্রশ্ন না করাই ভালো। পরে তিনি সেখান থেকে প্রস্থান করেন।’

