আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী মানুষ: জাইমা রহমান

সংগৃহীত ছবি
বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সেখানে তিনি তার বাবার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার কথা তুলে ধরেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ পোস্ট দেন তিনি।
পোস্টে জাইমা রহমান লেখেন, ছোটবেলায় সবার মনেই বিশ্বাস জন্মায় যে তাদের বাবারা সবকিছুতেই পারদর্শী এবং অনেক সময় বাবারাই হয়ে ওঠেন জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।
তিনি বলেন, আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যাক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।
জাইমা আরও লেখেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার বাবার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সমগ্র বাংলাদেশ একদিন তার বাবার অনন্য গুণাবলি প্রত্যক্ষ করবে এবং এসব গুণই তাকে দেশ ও জনগণের একজন ‘সত্যিকারের প্রধানমন্ত্রী’ হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।

