প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বদলি নামা অমিতের সেঞ্চুরিতে রেকর্ড

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৮:৪৮
বদলি নামা অমিতের সেঞ্চুরিতে রেকর্ড

বদলি ব্যাটার হিসেবে নেমে সেঞ্চুরি করেছেন অমিত হাসান। ছবি: বিসিবি

প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে দশটা সেঞ্চুরি আছে অমিত হাসানের। তবে ১১ নম্বর সেঞ্চুরিটা ব্যতিক্রমধর্মী। সিলেটে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ইস্ট জোনের হয়ে খেলা অমিত। বাংলাদেশের ক্রিকেটে বদলি নেমে সেঞ্চুরির কীর্তি এটাই প্রথম।

আগের দিন ছিলেন ৮৮ রানে অপরাজিত, বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলায় অমিত ইনিংসটাকে প্রায় দ্বিগুণ লম্বা করেছেন, আউট হয়েছেন ১৬২ রান করে। তাতে ইস্ট জোনও পেয়েছে বড় লিড। তবে অমিতের সেঞ্চুরির মাহাত্ম্য সেটা নয়। অমিত এমন এক ম্যাচে সেঞ্চুরি করেছেন, যে ম্যাচ শুরুর সময়ে তিনি একাদশেই ছিলেন না!

ইস্ট জোনের একাদশে উইকেটরক্ষকের দায়িত্বে ছিলেন জাকের আলি অনিক। অমিত ছিলেন একাদশের বাইরে। ইস্ট জোনের বোলিংয়ের সময়, ৫৬.২ ওভারে পেসার খালেদ আহমেদের বলে বুকে আঘাত পান জাকের। লুটিয়ে পড়েন মাটিতে। তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যান নিয়োজিত রেডক্রসের স্বাস্থ্যকর্মীরা।

প্রথমে বদলি উইকেটরক্ষকের দায়িত্বে মাঠে আসেন অমিত, পরে ম্যাচ রেফারি জানান অমিত কনকাশন সাবস্টিটিউট, কারণ জাকেরকে ৩৬ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখানে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম খানিকটা ভাঙাও হয়েছে। বিসিএল এবং জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর প্লেয়িং কন্ডিশন অনুযায়ী শুধু মাথায় আঘাত নয়, কোনো ক্রিকেটার গুরুতর আহত হলে তার বিকল্প একই রকম একজন ক্রিকেটারকে নেয়া যাবে।

টেস্টে মারনাস লাবুশেন স্টিভেন স্মিথের কনকাশন বদলি নেমে করেছিলেন ৫৯ রান যা টেস্টে একজন বদলি খেলোয়াড়ের সর্বোচ্চ, ওয়ানডেতেও লাবুশেন ক্যামেরন গ্রিন বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর তার বিকল্প নেমে করেছিলেন ৮০ রান। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে বদলি নেমে সেঞ্চুরিই করলেন অমিত।

অমিতের সেঞ্চুরির সঙ্গে মুশফিকুর রহিম (৮৩) ও ইয়াসির আলি চৌধুরির (৭৯) হাফসেঞ্চুরিতে ইস্ট জোনের প্রথম ইনিংসে সংগ্রহ ৪৬৩ রান। সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে ৩০৭ রানে অলআউট হবার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে, তৃতীয় দিনের খেলা শেষে ৮২ রান তুলতেই তারা হারিয়েছে ৭ উইকেট। সেন্ট্রাল জোন পিছিয়ে আছে ৭৪ রানে, এই রানের ভেতর বাকি ৩ উইকেট হারালেই তারা ইনিংস ব্যবধানে হেরে যাবে ইস্ট জোনের কাছে।

অন্য খেলায় নর্থ জোন ১০ উইকেটে হারিয়েছে সাউথ জোনকে। দ্বিতীয় ইনিংসে সাউথ জোনকে ১৭২ রানে অলআউট করে দেবার পর ৬১ রানের জয়ের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলে নর্থ জোন। সাব্বির হোসেন ৩৫ বলে ৫৪ রান করে দ্রুত সমাপ্তি টানের ম্যাচের।

ক্রিকেটসেঞ্চুরিঅমিত হাসান
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise