প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন কমিটিতে সাঙ্গাকারা-মাহানামা

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৭:২৫
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন কমিটিতে সাঙ্গাকারা-মাহানামা

শ্রীলঙ্কান ক্রিকেটের দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও রোশান মাহানামা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মতোই শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি) এসেছে বড় ধরনের পরিবর্তন। বোর্ডে সংস্কারের লক্ষ্যে বর্তমান কর্মকর্তাদের সরিয়ে ৯ সদস্যের একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে দেশটির সরকার। এই কমিটির সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। তার সঙ্গে থাকছেন আরেক তারকা রোশান মাহানামা ও সিদাথ ওয়েত্তিমুনি।

দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মাঠে দলের টানা ব্যর্থতার অভিযোগে গত বুধবার এসএলসির পূর্ববর্তী কর্মকর্তাদের অপসারণ করে লঙ্কান সরকার। এরপরই এ উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হলো। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্ব এরান বিক্রম রত্নকে। দেশের প্রধান বিরোধী দল থেকে রাজনীতি করলেও এই দায়িত্ব নেওয়ার স্বার্থে তিনি রাজনৈতিক পদ থেকে ইস্তফা দিয়েছেন।

আরও পড়ুন

বিসিবির মতো শ্রীলঙ্কার ক্রিকেটেও এবার পরিবর্তনের হাওয়া

২৭ এপ্রিল ২০২৬


বিক্রম রত্ন জানিয়েছেন, স্বচ্ছতা এবং পেশাদারিত্ব ফিরিয়ে আনাই হবে তাদের মূল লক্ষ্য। কমিটির পক্ষ থেকে দুটি প্রধান লক্ষ্যের কথা জানানো হয়েছে। প্রথমত, সংবিধান সংস্কার। শ্রীলঙ্কা ক্রিকেটের বর্তমান সংবিধানটি অত্যন্ত পুরনো এবং ত্রুটিপূর্ণ বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। নতুন এই কমিটি এসএলসির জন্য একটি আধুনিক ও শক্তিশালী গঠনতন্ত্র তৈরি করবে, যাতে দুর্নীতির পথ বন্ধ হয়।

দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো, মাঠের খেলায় আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া। এই লক্ষ্যে জাতীয় দলের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা, সঠিক অবকাঠামো এবং ইনসেনটিভ মডেল তৈরি করা হবে, যাতে লঙ্কান ক্রিকেট আবার বিশ্ব র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরতে পারে।

আরও পড়ুন

আইপিএল খেলতে বোর্ডের বিরুদ্ধে মামলা করলেন শ্রীলঙ্কান তারকা

০২ এপ্রিল ২০২৬

অতীতে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করেছিল আইসিসি। ২০২৩ সালেও একই কারণে তারা সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। তবে এবার রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে বিরোধী দলের নেতাকে চেয়ারম্যান করা হয়েছে। কমিটির প্রধান এরান বিক্রম রত্ন জানিয়েছেন, তারা আইসিসির সব নিয়ম মেনেই কাজ করবেন।

গত ফেব্রুয়ারি-মার্চে নিজ দেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ভরাডুবির পর থেকেই বোর্ড সভাপতি শাম্মি সিলভার ওপর ব্যাপক জনরোষ তৈরি হয়েছিল। ২০১৪ সালের পর থেকে কোনো বড় আইসিসি টুর্নামেন্টে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হওয়া এবং তিন মেয়াদে সিলভার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়াকে এসএলসির ‘সিস্টেমিক ফেইলিওর’ বা পদ্ধতিগত ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।

পরিবর্তন কমিটির ৯ সদস্য হলেন এরান বিক্রম রত্ন (রাজনীতি ও করপোরেট), কুমার সাঙ্গাকারা (ক্রিকেট ও ব্যবসা), রোশান মহানামা (ক্রিকেট ও করপোরেট), সিদাথ ওয়েত্তিমুনি (ক্রিকেট ও করপোরেট), প্রকাশ শাফটার (করপোরেট ও ক্রিকেট), অবন্তি কলম্বাজ (করপোরেট), থুশিরা রাদেল্লা (করপোরেট), উপুল কুমারাপ্পেরুমা (আইন ও রাজনীতি) এবং দিনাল ফিলিপস (আইন)। 

কুমার সাঙ্গাকারাশ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডরোশন মাহানামা
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise