প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘বিদায়’ বলা রুবেলকে শুভকামনা তামিম-মুশফিকদের

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৩
‘বিদায়’ বলা রুবেলকে শুভকামনা তামিম-মুশফিকদের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রুবেল হোসেন। ছবি: সংগৃহীত

২০২১ সালের এপ্রিলে নিউজিল্যান্ড সফরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন রুবেল হোসেন। চার বছর পর আরেকটি এপ্রিলে নিউজিল্যান্ড এসেছে বাংলাদেশ সফরে। আর সিরিজ শুরু হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ৩৬ বছরের এই পেসার। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

ফেসবুক পোস্টে অবসরের ঘোষণা দিয়ে রুবেল লিখেছেন, ‘জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস।’

রুবেল যে এতদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি সেটা হয়তো ভুলেই গিয়েছিলেন অনেকে। তবে তার অবসর নেওয়ার দিনে সাবেক সতীর্থরা জানালেন ভবিষ্যতের জন্য শুভকামনা।

বিসিবি সভাপতি তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, ‘মাঠের ভেতরে ও বাইরে অনেক স্মৃতি। তোমার সঙ্গে এই পথচলা ভাগ করে নেওয়াটা ছিল এক বিশেষ সৌভাগ্য। বাংলাদেশ ক্রিকেটকে যা কিছু দিয়েছ, তার জন্য ধন্যবাদ। তোমার অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রুবেল হোসেন।’

মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে ২০১৫ বিশ্বকাপের সেই ম্যাচের ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই দিনটি সকল বাংলাদেশির স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে। আগামীর দিনগুলোর জন্য রইল শুভকামনা রুবেল।’
মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘জাতীয় দলে তোমার অবদানের জন্য ধন্যবাদ। তোমার অর্জন ও অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অনেক অভিনন্দন রুবেল হোসেন। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’

বাংলাদেশের হয়ে ১০৪ ওয়ানডে ১২৯ উইকেট নিয়েছেন রুবেল। ২৭ টেস্টে তার উইকেট ৩৬টি। আর টি–টোয়েন্টিতে ২৮ ম্যাচে রুবেল নিয়েছেন ২৮ উইকেট।

২০টির বেশি উইকেট নেওয়া আর আড়াই হাজার বল করা বোলারদের ক্ষেত্রে টেস্ট ইতিহাসের সবচেয়ে বাজে বোলিং গড় তার। তবে ওয়ানডে অভিষেকে ৪ উইকেট শিকারি বাংলাদেশের প্রথম বোলার রুবেল। ২০১০ সালে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই মিরপুরে হ্যাটট্রিকসহ ২৬ রানে ৬ উইকেট, এখনও যা মাশরাফির বিন মর্তুজার সঙ্গে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে তার সেই দুই ডেলিভারি তো বাংলাদেশ ক্রিকেটের রূপকথা হয়ে থাকবে।

২০২০ সালের পর আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি রুবেল। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরেও খেলেননি তিনি। বিপিএলেও নেয়নি কোনো দল। তাই ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারটা কীভাবে এগিয়ে নেন সেটাই দেখার।

ক্রিকেটতামিম ইকবালরুবেল হোসেন
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise