প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

কোনো ম্যাচ না জিতে পেছনের দরজা দিয়ে বিশ্বকাপে

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৭:১৪
কোনো ম্যাচ না জিতে পেছনের দরজা দিয়ে বিশ্বকাপে

বাছাইপর্বে কোনো ম্যাচ জিতেনি সুইডেন, তারপরও তারা বিশ্বকাপে। ছবি: সংগৃহীত

এও সম্ভব! একটা দল বিশ্বকাপ খেলছে অথচ বাছাইপর্বে কোনো জয়ই নেই। নিয়মের বেড়াজাল ভেঙে অবিশ্বাস্য এই ঘটনাই ঘটেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে কোনো ম্যাচ না জিতে পেছনের দরজা দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে গ্রাহাম পোটারের সুইডেন। এমন সাফল্যে পোটার হয়ে গেছেন সুইডেনের ‘হ্যারি পটার’।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে সুইডেন ছিল গ্রুপ ‘বি’তে। তাদের সঙ্গী সুইজারল্যান্ড, কসোভো ও স্লোভেনিয়া। গ্রুপে ছয় ম্যাচে চারটিই হেরেছিল সুইডেন, ড্র দুটি। মাত্র ২ পয়েন্ট নিয়ে সুইডেন ছিল গ্রুপের তলানির দল।

এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে পৌঁছে সুইজারল্যান্ড। আর রানার্সআপ হয়ে প্লে-অফে যায় কসোভো। গ্রুপের হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি ম্যাচেই কসোভা হারিয়েছিল সুইডেনকে। অথচ প্লে-অফ শেষে কসোভোই নেই বিশ্বকাপে আর সুইডেন পেয়ে গেছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার টিকিট। কীভাবে সম্ভব?

এখানেই আসছে পেছনের দরজার গল্প। উয়েফার নিয়ম ছিল বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়া দল নেশনস লিগে ভালো করলে পেতে পারে বিশ্বকাপ প্লে-অফের সুযোগ। সেই নিয়মেই প্লে-অফে পৌঁছেছিল সুইডেন। জেনে নেওয়া যাক নিয়মটা।

এ, বি, সি, ডি-এই চার ভাগে ভাগ হয়ে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নেশনস লিগে অংশ নেয় ইউরোপের দলগুলা। বিশ্বকাপে সুযোগ না পাওয়া ৪টি দলের সরাসরি প্লে-অফ সেমিফাইনালে খেলার নিয়ম করে উয়েফা।

নেশনস লিগে সি ক্যাটাগরিতে ছিল সুইডেনে। সি-১ গ্রুপে স্লোভাকিয়া, এস্তোনিয়া, আজারবাইজানকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল সুইডেন। তারপরও মোট ১৪টি গ্রুপ চ্যাম্পিয়নের মধ্যে তাদের র‌্যাঙ্কিং ছিল ১০ নম্বর।

সুইডেনের ভাগ্য ভালো থাকায় এ ক্যাটাগরির চার গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, পর্তুগাল, জার্মানি ও ফ্রান্স বিশ্বকাপ বাছাইয়েও সেরা হয় নিজেদের গ্রুপে।
বি ক্যাটাগরির নরওয়ে আর ইংল্যান্ডও বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল। তাই নেশনস লিগ থেকে প্লে-অফে সুযোগ পায় রোমানিয়া, সুইডেন, নর্থ মেসিডোনিয়া ও নর্দার্ন আয়ারল্যান্ড।

এরপর প্লে-অফে বাজিমাত করে বিশ্বকাপের টিকিট পেয়েছে সুইডেনে। প্লে-অফ সেমিফাইনালে ইউক্রেনকে হারানোর পর ফাইনালে তারা হারায় রবার্ট লেভানদোস্কির পোল্যান্ডকে। তাই মূল বাছাইয়ে কোনো ম্যাচ না জিতেও নিয়মের ফাঁক গলে প্লে-অফে সুযোগ পেয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সুইডেন।

এমন নিয়মের সমালোচনা গত বছরই করেছিলেন ইতালির কোচ জেনোরো গাত্তুসো। নিজেদের গ্রুপে ৬টি ম্যাচ জিতেও বিশ্বকাপ প্লে-অফে জায়গা পাওয়ায় হতাশা জানিয়েছিলেন তিনি,‘ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ের নিয়ম নিয়ে ভাবা উচিত। আমাদের সময়ে গ্রুপ রানার্সআপ হলেও বিশ্বকাপে সরাসরি খেলা যেত। অথচ গ্রুপে ৬ ম্যাচ জিতেও প্লে-অফ খেলতে হবে আমাদের। আবার কেউ কোনো ম্যাচ না জিতেও অন্য ‍টুর্নামেন্টে ভালো করে (নেশনস লিগ) প্লে-অফ খেলবে। এসব নিয়ে ভাবা উচিত।’

বাছাইয়ে কোনো জয় না পাওয়া সুইডেনের বিশ্বকাপে জায়গা পাওয়ার পর ইউরোপের নিয়ম নিয়ে প্রশ্নটা উঠতে শুরু করেছে নতুনভাবে।

বিশ্বকাপফুটবলসুইডেন
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    advertiseadvertise