প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

টটেনহাম কি অবনমন এড়াতে পারবে?

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ০৪ মে ২০২৬, ১৬:২৭
টটেনহাম কি অবনমন এড়াতে পারবে?

সংগৃহীত ছবি

শেষবার যখন টটেনহাম হটস্পার অবনমনে পড়েছিল, সমর্থকের বড় একটা অংশের জন্মই হয়নি! যে স্পার্স কয়েক মৌসুম আগেও লড়েছে শিরোপার জন্য, সেই দলই এখন অবনমনের দ্বারপ্রান্তে। মৌসুমের শেষপ্রান্তে এখন একটাই প্রশ্ন, টটেনহাম কি অবনমন এড়াতে পারবে?

১৯৭৬-৭৭ মৌসুমে সবশেষ দ্বিতীয় বিভাগে নেমে যেতে হয়েছিল টটেনহামকে। প্রথম বিভাগে ফেরার পর দীর্ঘ ৫০ বছর কখনোই অবনমনের তিক্ত স্বাদ পেতে হয়নি স্পার্সদের। গত এক দশকে তারা হয়ে উঠেছিলেন ইংল্যান্ডের সেরা ৬ ক্লাবের একটি। গ্যারেথ বেল থেকে হিউ মিন সন, তারকা ফুটবলাররা টটেনহামকে নিয়মিতই ইউরোপিয়ান ফুটবলে পৌঁছে দিয়েছেন।

তবে এই মৌসুমে দেখা গেছে ভিন্ন এক টটেনহামকে। মৌসুমের শুরু থেকেই চরমভাবে ধুঁকছে লন্ডনের এই ক্লাবটি। অবস্থা তো এমন দাঁড়িয়েছে, টানা ১১৭ দিন জয়হীন ছিল তারা! গত ২৫ এপ্রিল উলভসে হারিয়ে হারের বৃত্ত থেকে বের হয় স্পার্স। তবুও অবনমন অঞ্চল থেকে বের হতে পারেনি তারা।

অন্ধকার টানেলে পথ হারিয়ে ফেলা টটেনহাম অবশেষে খুঁজে পাচ্ছে আশার আলো। গত রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলের এক জয়ে বহুদিন পর অবনমন অঞ্চল থেকে বের হয়েছে সনের দল। ২৫৩ দিন পর লিগে টানা দুই জয়ের স্বাদ পেল তারা।

৩৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১৭তম অবস্থানে আছে রবার্তো ডি জারবির দল। ৩৬ পয়েন্ট নিয়ে ১৮তম অবস্থানে থাকা ওয়েস্ট হ্যাম অবশ্য তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। জারবি যখন দলের দায়িত্ব নেন, তখন টানা ১৫ ম্যাচে জয়হীন ছিল টটেনহাম। দায়িত্ব নেওয়ার সময় টানা ১৫ ম্যাচ জয়হীন ছিল দল।

জারবির মতে, দীর্ঘদিন জয় না পাওয়া ছিল মূলত মানসিক বাধা। টটেনহাম আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বলেই বিশ্বাস তার, ‘ফুটবলারদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। এই মৌসুমে তারা কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে, সেটা আমি জানি। প্রবল চাপ সামলানোটা আসলে মানসিকতার ব্যাপার। বল পজেশনে আমরা ভালো খেলেছি। যখন স্পেসে আক্রমণ করা দরকার ছিল বা শট নেওয়া দরকার ছিল, আমরা সেটাও করেছি। আমার কাজ হলো তাদের সাহায্য করা, দলকে বোঝানো যে তারা আসলে কী করতে সক্ষম।’

টটেনহামের বাকি আর তিনটি ম্যাচ। পরের ম্যাচ নিজেদের মাঠে, প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। এরপর চেলসির মাঠে অ্যাওয়ে ম্যাচ। টটেনহামের মৌসুম শেষ হবে এভারটনের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে। নিজেদের ম্যাচে জিতলেই অবনমন নিয়ে ভাবতে হবে না স্পার্সের।

টটেনহাম কি শেষ পর্যন্ত অবনমনের লজ্জা থেকে বেঁচে যাবে? নাকি ৫০ বছর পর দ্বিতীয় বিভাগে নেমে যাবে ঐতিহ্যবাহী এই ক্লাবটি? 

ইংলিশ প্রিমিয়ার লিগটটেনহামঅবনমন
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise