প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপে ইরানকে নিয়ে ট্রাম্প আবার ইতিবাচক

অনলাইন ডেস্কপ্রকাশ: ১১ মার্চ ২০২৬, ২১:৪৬
বিশ্বকাপে ইরানকে নিয়ে ট্রাম্প আবার ইতিবাচক

সংগৃহীত ছবি

পুরো বিশ্বকে ওলট-পালট করে দিয়েছে ইরান যুদ্ধ। তার বহুমুখী নেতিবাচক প্রভাবের একটি ক্ষেত্র হলো ফিফা বিশ্বকাপ। আগামী যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে ইরান অংশ নেবে কিনা, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। তবে ফিফা প্রেসিডেন্টের দাবি, এই বৈশ্বিক টুর্নামেন্টে ইরানকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ৪৮ দলের ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে ১১ জুন থেকে। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়ায় ১৫ জুন ইরান প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। বেলজিয়ামের সঙ্গে তাদের পরের ম্যাচে একই ভেন্যুতে এবং ২৬ তারিখ সিয়াটলে খেলার কথা মিসরের সঙ্গে।

কিন্তু আমেরিকা-ইসরাইলের যৌথ আক্রমণে লন্ডভন্ড ইরান। মারা গেছেন তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরান পাল্টা জবাব দিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার মিলিটারি ঘাঁটিতে মিসাইল ছুঁড়ে। ফলে মধ্যপ্রাচ্য জুড়েই এখন যুদ্ধের দামামা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের বিশ্বকাপ খেলা অনিশ্চিত।

ইরান নিশ্চিত করে কোনো ঘোষণা না দিলেও ইতিমধ্যে তাদের কর্মকর্তাদের কণ্ঠেও বেজেছে ওই অনিশ্চয়তার সুর। জবাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উদাসীন, ইরানের খেলা না খেলা তিনি মোটেও চিন্তিত নন।

আবার মঙ্গলবার পাওয়া গেছে ইতিবাচক বার্তা। এদিন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতি সভা করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনাফন্তিনো। এরপর তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকাপ খেলতে ইরানকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানোর কথা পুনর্ব্যক্ত করেছেন।”

এরপর যোগ করেন, “মানুষকে একসঙ্গে রাখতে এখন বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্ট আগের চেয়ে বেশি দরকার। প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই তার সহযোগিতার জন্য।”


donald trumpinfantinowcfifafifa world cupiran
    শেয়ার করুন:
    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরেক শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরেক শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম, ডিএনএতে ধরা পড়ল ভাই

    ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম, ডিএনএতে ধরা পড়ল ভাই

    ০৮ মে ২০২৬, ০২:০০

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    advertiseadvertise