৪৬ দিন পর ফিরে জোড়া গোল মার্তিনেসের

চোট কাটিয়ে ফিরে জোড়া গোল করেছেন মার্তিনেস। ছবি: সংগৃহীত
চোটের জন্য মাঠের বাইরে ছিলেন ৪৬ দিন। খেলতে পারেননি আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচও। অবশেষে রবিবার (৫ এপ্রিল) মাঠে নেমেই হতাশাটা পেছনে ফেললেন লাউতারো মার্তিনেস। এএস রোমার বিপক্ষে করলেন জোড়া গোল।
মার্তিনেস দ্যুতিতে ইন্টার মিলান ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে রোমাকে। মার্তিনেস গোল করেছিলেন প্রথম মিনিটেই। অপর গোলটি করেন ৫২ মিনিটে। এ ছাড়া ইন্টারের হয়ে একটি করে গোল হাকান কালহানোগ্লু, মার্কাস থুরাম ও নিকো বারেল্লার।
এই জয়ে সিরি ‘এ’ শিরোপার আরও কাছে ইন্টার। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭২। দুইয়ে থাকা এসি মিলানের পয়েন্ট ৩০ ম্যাচে ৬৩। ৩০ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে নাপোলি।
৩৯ বছর পর শেষ চারে লিডস
এফএ কাপে ৩৯ বছর পর সেমিফাইনালের টিকিট পেয়েছে লিডস। গতকাল রবিবার ওয়েস্ট হামকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারায় তারা।
ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ২-০ গোলে এগিয়ে ছিল লিডস। রেফারি ১১ মিনিট অতিরিক্ত সময় দিলে সেটা কাজে লাগায় ওয়েস্ট হাম। ইনজুরি টাইমে ২ গোল করে সমতা ফেরালেও টাইব্রেকারে কপাল পুড়ে তাদের।



