প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সাম্বায় মোহিত করার অপেক্ষায় এনদ্রিক

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৫:২৩
সাম্বায় মোহিত করার অপেক্ষায় এনদ্রিক

ব্রাজিলের এক্স ফ্যাক্টর হতে পারেন এনদ্রিক। ছবি: সংগৃহীত

পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদো, রোনালদিনহোদের ব্রাজিলকে বলা হত অন্য গ্রহের দল। এই মহাতারকাদের ব্রাজিল কেবল বিশ্বকাপই জিতেনি, ফুটবলকে পরিণত করেছিল শিল্পে। অথচ গত দুই যুগের ব্রাজিল যেন সেই দলের অপভ্রংশ।

ব্রাজিলিয়ান সমর্থকরা যেখানে বিশ্বকাপ ফাইনাল হারকেই ব্যর্থতা মনে করে সেখানে ২০০২ বিশ্বকাপের পর তারা ফাইনালই খেলতে পারেনি। তিনবার বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও জার্মানির সঙ্গে সেই হার ভুলে যেতে চাইবেন ভক্তরা।

ব্রাজিলকে কক্ষে ফেরাতে রীতি ভেঙে আনা হয়েছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে। তিনিও খুলতে পারছেন না জাদুর ঝাঁপি। অথচ দলে আছেন ভিনিসিয়ুস, রাফিনিয়াদের মতো তারকা। সাম্বায় মোহিত করে শৈল্পিক ফুটবলের ফুল ফোটাতে তাহলে ভরসা কে? উঠে আসছে ‘নতুন পেলে’খ্যাত এনদ্রিকের নাম।

ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে আনচেলত্তি নামাননি এনদ্রিককে। ক্রোয়েশিয়ার বিপক্ষে সুযোগ পেয়েই এই তরুণ দেখান নিজের ঝলক। শেষ দিকে আদায় করেছেন পেনাল্টি। ব্রাজিলের তৃতীয় গোলের বিল্ডআপেও রেখেছেন অবদান। নেইমার না থাকলে এই এনদ্রিকই হতে পারেন ব্রাজিলের এক্স ফ্যাক্টর।

ক্রোয়েশিয়াকে হারানোর পর এনদ্রিকও জানিয়েছেন বিশ্বকাপে সুযোগ পেলে নিজেকে উজাড় করে খেলার কথা,‘আমার ভেতর এক ধরনের তাগিদ ছিল। আমার স্ত্রী বলেছিল মাঠে নামি, গোল করি বা অ্যাসিস্ট করি বা না করি- এখানে থাকতে পারাটাই একটা জয়। আমার সব চাপ দূর হয়ে যায় তখনই।’

৬০ মিলিয়ন ইউরোয় রিয়াল মাদ্রিদ কিনেছিল এনদ্রিককে। এত দাম দিয়ে কিনেও তাকে ব্যবহার করেননি আনচেলত্তি আর জাবি। ২০২৪-২৫ মৌসুমে আনচেলত্তির অধীনে ৩৭ ম্যাচ খেললেও মাঠে ছিলেন মাত্র ৮৪৭ মিনিট। বেশিরভাগ ম্যাচ খেলতে হয়েছে বদলি হয়ে।

তাই গোল কেবল ৭টি আর অ্যাসিস্ট একটি। জাবির সময় সুযোগ পেয়েছেন আরও কম। মাত্র ৩ ম্যাচ খেলায় শঙ্কা জাগে বিশ্বকাপ মিসের। তাই ধারে চলে আসেন অলিম্পিক লিঁওতে।

ফ্রান্সের এই ক্লাবে নিজের প্রতিভা চিনিয়েছেন এনদ্রিক। ১৪ ম্যাচ খেলে গোল করেছেন ৫টি, অ্যাসিস্ট ৬টি। এই এনদ্রিককে নিয়ে স্বপ্ন দেখতেই পারেন ব্রাজিলিয়ান সমর্থকরা, যার সামর্থ্য আছে সাম্বার ছন্দে মোহিত করার।

বিশ্বকাপব্রাজিলফুটবলনেইমার
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise