আগামীর সময়

ভোট দিলেন তামিম ইকবাল

ভোট দিলেন তামিম ইকবাল

সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে তিনি ভোট দেন।

এর আগে নগরীর আসকারদিঘির পাড় এলাকায় অবস্থিত এই কেন্দ্রে আসেন তিনি।

একটি সাদা পাজেরোয় করে এসে সামনে পেছনে সেনা প্রটোকলে তিনি কেন্দ্রে প্রবেশ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন তার ভাই ক্রিকেটার নাফিস ইকবাল।

সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। আজ সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।

    শেয়ার করুন: