পশ্চিমবঙ্গ নির্বাচনের খবরাখবর যারা রেখেছেন, তারা নিশ্চয়ই পরিচিত বাঙালি অস্মিতা শব্দের সঙ্গে। কেননা, বরাবরের মতো এবারও ভারতের এই রাজ্যটির নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাঙালি অস্মিতার।যারা জানেন না, তাদের বলছি— বাঙালি অস্মিতা বলতে বাঙালি জাতির নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাস এবং ভৌগোলিক পরিচিতির প্...