প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কলকাতার ছাদে ছাদে ‘জয় শ্রী রাম’

  • নতুন দৃশ্যের আড়ালে কি বদলাচ্ছে মনস্তত্ত্ব
রুবাইয়া জেসমিন, কলকাতাপ্রকাশ: ০২ মে ২০২৬, ২০:০৮
কলকাতার ছাদে ছাদে ‘জয় শ্রী রাম’

শুধু একটি-দুটি জায়গা নয়, বিভিন্ন পাড়া ঘুরলেই দেখা যাচ্ছে ‘বাড়ির ছাদে গেরুয়া পতাকা’

বর্ষা প্রায় আসব আসব করছে পশ্চিমবাংলায়। পাল্লা দিয়ে সেজে উঠছে প্রকৃতিও। ফুটতে শুরু করেছে জারুল, রাধাচূড়া, কৃষ্ণচূড়ার কুঁড়িও। তবে এসব দৃশ্যের বাইরেও কলকাতা শহরে কয়েকমাস ধরেই ঘুরছে আরেক নতুন আগন্তুক। শুধু একটি-দুটি জায়গা নয়, বিভিন্ন পাড়া ঘুরলেই দেখা যাচ্ছে ‘বাড়ির ছাদে গেরুয়া পতাকা’। তাতে লেখা ‘জয় শ্রী রাম’। না বাংলা ভাষায় নয়। জ্বলজ্বলে হিন্দি অক্ষরে। আগে অবশ্য এমনটা খুব একটা দেখা যেত না। অন্তত এত সংখ্যায় তো নয়ই। হনুমানের আবছা মুখ আঁকা 'জয় শ্রী রাম' লেখা এই পতাকার বিক্রি যে বহুগুণ বেড়েছে তা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু এর কারণ কী?

দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা; আবার শহরতলির অনেক জায়গায়ই এখন এটাই পরিচিত দৃশ্য। কোথাও দু-একটি বাড়ি তো আবার কোথাও পুরো পাড়ার একের পর এক ছাদে গেরুয়া পতাকা উড়ছে। বিষয়টা তাই স্বাভাবিকভাবে অনেকেরই নজর কাড়ছে। দক্ষিণ কলকাতার নরেন্দ্রপুরের বাসিন্দা অরিন্দম মুখার্জী বললেন, ‘পতাকা ভক্তি থেকেই এই গেরুয়া লাগিয়েছি আমরা।’ তার কথায় এটা সম্পূর্ণ ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসের বিষয়। তবে বাংলায় কেন 'জয় শ্রী রাম' লেখা হল না— এ প্রশ্নের উত্তর অবশ্য তিনি এড়িয়ে যান।

বিজেপির হিন্দুত্ববাদী ভাবধারার অঙ্কুর ক্রমশ শিকড় ছড়াচ্ছে। তার প্রভাব তার ধীরে ধীরে পড়ছে সমাজের মধ্যেও। বিষয়টি সরাসরি কেউ স্বীকার না করলেও বিভিন্ন আলোচনায় ঘুরে ফিরে আসছে এই প্রসঙ্গটিই

যদিও একই সঙ্গে অন্য প্রশ্নও উঠছে। বাঙালি হিন্দু বরাবরই দুর্গা, কালী বা কৃষ্ণের উপাসনায় ব্রতী থাকে। কলকাতা মানেই তো এক অর্থে দুর্গাপূজার শহর। সৃজনশীলতার ছড়াছড়ি। সেখানে ধর্মের গণ্ডি পেরিয়ে উৎসব ওঠে সার্বজনীন।


আরও পড়ুন

সীমান্তে যাত্রী কমে তলানিতে, ভিসা সংকট বাড়াচ্ছে উদ্বেগ

০২ মে ২০২৬

রামের উপাসনা সেই অর্থে বাঙালির জীবনচর্চায় নবাগত। তার ওপর ‘জয় শ্রী রাম’— যেটা আবার হিন্দিতে লেখা, এভাবে হঠাৎ করেই এত জায়গায় দেখা যাওয়ায় অনেকেই বিষয়টিকে একটু অন্যভাবে দেখছেন।

পার্ক সার্কাসের সমাজসেবী নুসরাত হাসান বললেন, ‘ধর্ম নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে এত জায়গায় একসঙ্গে একই জিনিস দেখলে একটু অস্বস্তি লাগে। আগে তো এমনটা দেখিনি।’

দক্ষিণ ২৪ পরগনার শিক্ষক আতিকুল ইসলামও একই কথা বললেন, ‘সবাই নিজের মতো থাকুক, আমরা এটাই চাই। কিন্তু এই বদলটা খুব দ্রুতগতিতে হচ্ছে, সেটা চোখে লাগে।’

অন্যদিকে, হাওড়ার রাজনীতিবিদ অমিত ঘোষের মত একটু আলাদা। তার মতে, ‘এটা শুধু ধর্ম নয়, একটা বড় পরিচয়ের অংশ হয়ে উঠছে। মানুষ এখন সেটাই দেখাতে চাইছে। ধর্মের সঙ্গে যখন রাজনীতি মেশে, তা ভয়ংকর রূপ নেবেই।’

কলকাতা এমন এক শহর, যা জাতি, ধর্ম, বর্ণ ভাষার ঊর্ধ্বে মানুষ ধারণ করেছে যুগের পর যুগ। তাই হয়তো শায়ের মির্জা গালিব ভালোবেসে বলতেন, ‘কলকাতা আমার হৃদয়ে যেন তীর মেরেছে’

অনেকের মতে, কয়েক বছরে পশ্চিমবাংলার মনস্তত্ত্বে বেশ কিছু পরিবর্তন ঘটানোর চেষ্টা চলছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। বিশেষ করে বিজেপির হিন্দুত্ববাদী ভাবধারার অঙ্কুর ক্রমশ শিকড় ছড়াচ্ছে। তার প্রভাব তার ধীরে ধীরে পড়ছে সমাজের মধ্যেও। বিষয়টি সরাসরি কেউ স্বীকার না করলেও বিভিন্ন আলোচনায় ঘুরে ফিরে আসছে এই প্রসঙ্গই। আবার কেউ কেউ বলছেন, সামাজিক মাধ্যমেও এই প্রবণতা ছড়াচ্ছে দ্রুত। এক জায়গায় দেখে অন্য জায়গায়, অনেকে সেটিই অনুসরণ করছেন। অন্যদিকে 'জয় শ্রী রাম' স্লোগান দিতেও বাধ্য করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় মুসলিমদের। না বললেই চলছে মব লিঞ্চিং।

আরও পড়ুন

কেরালায় ফিরছে ‘পালাবদল রাজনীতি’, নাকি টিকবে এলডিএফ?

৩০ এপ্রিল ২০২৬

কলকাতা এমন এক শহর, যা জাতি, ধর্ম, বর্ণ ভাষার ঊর্ধ্বে মানুষ ধারণ করেছে যুগের পর যুগ। তাই হয়তো শায়ের মির্জা গালিব ভালোবেসে বলতেন, ‘কলকাতা আমার হৃদয়ে যেন তীর মেরেছে।

সেই কলকাতার ছাদগুলোতে আকস্মিক উড়তে থাকা এই ‘জয় শ্রী রাম' লেখা গুচ্ছ গুচ্ছ পতাকা শুধু একটা প্রতীক নয়— এটা শহরের ভেতরে চলতে থাকা এক নীরব পরিবর্তনের ইঙ্গিত। সেই পরিবর্তনকে কেউ স্বাভাবিকভাবে নিচ্ছেন, কেউ আবার চুপচাপ প্রশ্ন তুলছেন— একটু একটু করে কি বদলে যাচ্ছে কলকাতার চেনা সংস্কৃতি?

রাজনীতিপশ্চিমবঙ্গবিধানসভা নির্বাচনতৃণমূল কংগ্রেসবিজেপি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise