ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার ত্রিবেদী
অনলাইন ডেস্ক

দিনেশ ত্রিবেদী। সংগৃহীত ছবি
ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী।
আজ সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। শিগগির এ দায়িত্ব গ্রহণ করবেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
দিনেশ ত্রিবেদী ঢাকায় প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মাকে এরই মধ্যে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দিনেশ ত্রিবেদী ইউপিএ জোট সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল থেকে পদত্যাগ করেন এবং বিজেপিতে যোগ দেন ওই বছরের ৬ মার্চ।




