গায়ে র্যাব কিংবা পুলিশের পোশাক, হাতে ওয়াকিটকি, কোমরে গুলিভর্তি বিদেশি পিস্তল। সঙ্গে আরও সাজসরঞ্জাম। রাত নামলেই সড়ক-মহাসড়কে শুরু করে কথিত অভিযান। যাত্রীবাহী বাস থেকে শুরু করে প্রাইভেটকার বা মাইক্রোবাস থামিয়ে শুরু হয় ‘তল্লাশি’। মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে যখন তারা নেমে যায়, তখন যাত্রী-আরোহীরা বুঝত...