প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মানিকগঞ্জ

তেল পাচারকালে আ.লীগ নেতার পাম্প ম্যানেজার ও ক্রেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২১:০৯
তেল পাচারকালে আ.লীগ নেতার পাম্প ম্যানেজার ও ক্রেতা গ্রেপ্তার

ছবিঃ আগামীর সময়

মানিকগঞ্জের শিবালয়ে কালোবাজারে তেল বিক্রির চেষ্টা নস্যাৎ করেছে প্রশাসন। অভিযানে জেলা আওয়ামী লীগের এক নেতার ফিলিং স্টেশন থেকে জব্দ করা হয়েছে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল। এ সময় পাম্পের ব্যবস্থাপক ও তেল ক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযান। দেশের চলমান জ্বালানি সংকটকে পুঁজি করে অধিক মুনাফার লোভে এই পাচার করা হচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কসংলগ্ন রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের মালিক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান। ফতুল্লা মেঘনা ডিপো থেকে এই পাম্পের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল এবং ৯ হাজার লিটার ডিজেল।

তবে অধিক মুনাফার লোভে গত বুধবার রাতে পেট্রোলবাহী লরিটি (ঢাকা মেট্রো-চ ৪১-০০৩৫) নির্ধারিত পাম্পে খালাস না করে সরিয়ে নেওয়া হয় অন্যত্র। পরে টেপড়া এলাকায় যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার মামুন এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রোল খালাস করার সময় বিষয়টি নজরে আসে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)।

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ইউএনও মনিষা রানী কর্মকার ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পান। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন রুমী ফিলিং স্টেশনের ব্যবস্থাপক এস এম বাবুল হোসেন (৫০) ও অবৈধভাবে তেল ক্রয়কারী ডিজেল ডিলার মামুন প্রধান (৪২)।

ইউএনও মনিষা রানী কর্মকার জানান, পাম্পের নামে বরাদ্দ করা পেট্রোল বিধি লঙ্ঘন করে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। জব্দকৃত তেল নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ জমা দেওয়া হবে সরকারি কোষাগারে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্র অপচেষ্টা চালাচ্ছে কৃত্রিম সংকট তৈরির।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেছেন, এ ঘটনায় এসআই আবুল হাসান বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। একসঙ্গে জব্দ করা হয়েছে তেলবাহী লরিটি।

জ্বালানিতেলঅপরাধপাচার
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise