প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোর

মাইকে ঘোষণা দিয়ে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই, পরে গ্রেপ্তার

যশোর প্রতিনিধিপ্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৭:০৯
মাইকে ঘোষণা দিয়ে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই, পরে গ্রেপ্তার

ছবিঃ আগামীর সময়

যশোরের কেশবপুরে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাতকড়াসহ তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নিয়েছে উত্তেজিত জনতা ও স্বজনরা। বুধবার গভীর রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

তবে পালিয়ে যাওয়া সেই আসামিকে বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলা থেকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে কেশবপুর থানা-পুলিশের একটি দল হিজলডাঙ্গা গ্রামে সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করতে অভিযানে যায়। পুলিশ তাকে আটক করে হাতকড়া পরিয়ে নিয়ে আসার সময় বাধার মুখে পড়ে।

এ সময় জাহাঙ্গীরের ভাই আল-আমিন পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেন যে, পুলিশ তার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। মাইকের ঘোষণা শুনে মুহূর্তের মধ্যে গ্রামবাসী জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ও আসামির স্বজনরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে এসআই আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও হাবিবুল্লাহ আহত হন। এই সুযোগে গ্রামবাসী হাতকড়াসহ আসামি জাহাঙ্গীরকে ছিনিয়ে নিয়ে যায়। আহতদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলামকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আজ তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি জাহাঙ্গীর পালিয়ে ডুমুরিয়া এলাকায় আত্মগোপন করেছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখান থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

‘উদ্ভূত পরিস্থিতিতে আজ সকাল থেকে হিজলডাঙ্গা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে’, জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান পরিদর্শক শহিদুল ইসলাম।

পুলিশআসামিঅপরাধ
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise