প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলারের বিটকয়েন পাঠাল কোম্পানি, অতঃপর...

বিবিসিপ্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৬
গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলারের বিটকয়েন পাঠাল কোম্পানি, অতঃপর...

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ার একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি ভুলবশত গ্রাহকদের মধ্যে ৪০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিটকয়েন বিতরণ করেছে। এর ফলে বহু গ্রাহক কোটিপতিতে পরিণত হন, তবে তা স্বল্প সময়ের জন্য।

কোম্পানিটি গ্রাহকদের দুই হাজার উন (প্রায় ১.৩৭ ডলার) নগদ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু শুক্রবার ভুলবশত প্রত্যেককে দুই হাজার বিটকয়েন পাঠিয়ে দেওয়া হয়।

বিথাম্ব নামের ওই প্ল্যাটফর্মটি ভুলের জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, দ্রুতই তারা বিষয়টি শনাক্ত করে প্রায় সব ভুলভাবে পাঠানো টোকেন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, ত্রুটিটি ধরা পড়ার ৩৫ মিনিটের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৬৯৫ জন গ্রাহকের জন্য লেনদেন ও উত্তোলন সাময়িকভাবে বন্ধ করা হয়।

বিথাম্বের ভাষ্য অনুযায়ী, ভুলবশত পাঠানো ছয় লাখ ২০ হাজার বিটকয়েনের মধ্যে ৯৯ দশমিক ৭ শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরো জানায়, ‘এটি কোনো বাহ্যিক হ্যাকিং বা নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নয়। সিস্টেম নিরাপত্তা বা গ্রাহকের সম্পদ ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই।’

এক জরুরি বৈঠকে শনিবার দক্ষিণ কোরিয়ার আর্থিক নিয়ন্ত্রক সংস্থা এফএসএস জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখবে। কোনো বেআইনি কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে বলে জানায় তারা।

নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সহযোগিতার অঙ্গীকার করেছে বিথাম্ব। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী লি জে-ওন বলেন, ‘এই ঘটনাকে আমরা একটি শিক্ষা হিসেবে নেব এবং বাহ্যিক সম্প্রসারণের চেয়ে গ্রাহকের আস্থা ও মানসিক স্বস্তিকে অগ্রাধিকার দেব।’

প্রতিষ্ঠানটি জানায়, ঘটনার সময় প্ল্যাটফর্ম ব্যবহার করা সব গ্রাহককে ২০ হাজার উন ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি লেনদেন ফি মওকুফসহ আরও কিছু ব্যবস্থা নেওয়া হবে।

ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে যাচাই–ব্যবস্থা জোরদার করা এবং অস্বাভাবিক লেনদেন শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে বলেও জানিয়েছে বিথাম্ব।

এই ঘটনা আর্থিক খাতে আরও কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ব্যাংক সিটিগ্রুপ ভুলবশত এক গ্রাহকের হিসাবে ২৮০ ডলারের পরিবর্তে ৮১ ট্রিলিয়ন ডলার জমা করেছিল। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুই কর্মী ভুলটি ধরতে ব্যর্থ হলেও তৃতীয় এক কর্মীর নজরে আসার পর কয়েক ঘণ্টার মধ্যেই লেনদেনটি বাতিল করা হয়।

বিটকয়েন
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise