আগামীর সময়

তেলের দাম ফের ১০০ ডলারের উপরে

তেলের দাম ফের ১০০ ডলারের উপরে

ইরান যুদ্ধ নিয়ে অনিশ্চিত পরিস্থিতিতে আজ মঙ্গলবার ফের তেলের দাম চড়তে শুরু করেছে।

ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ২.৭০% বেড়ে ১০২.৬৪ ডলারে পৌঁছেছে। এর আগে সোমবার তেলের দাম ৯৭ ডলারে নেমে আসে।

ডব্লিউটিআই ক্রুড প্রায় চার শতাংশ বেড়ে ৯০.৮৯ ডলার হয়েছে। 

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা পাঁচদিনের জন্য স্থগিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগির শান্তি চুক্তি হতে পারে বলে আভাস দেন। এরপর সোমবার তেলের দাম ১০%-এর বেশি কমে যায়।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা না হওয়ার কথা তেহরান জানালে বিনিয়োগকারীরা পরিস্থিতি নতুন করে বিবেচনা করছেন।

এই কারণে তেলের বাজার আবার অনিশ্চিত হয়ে পড়েছে এবং দাম বাড়ছে।

সম্প্রতি ইরানের গুরত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে আলটিমেটাম দেন ট্রাম্প। পরে শেষ মুহূর্তে এসে হামলার সিদ্ধান্ত স্থগিত করেন তিনি।

২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে তেহরান। যুদ্ধের ২৫তম দিনেও হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

    শেয়ার করুন: