হরমুজ প্রণালি বন্ধ থাকায় পারস্য উপসাগরে আটকে প্রায় ২০০ ট্যাংকার
বিবিসি

সংগৃহীত ছবি
ইরান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর পারস্য উপসাগরে প্রায় ২০০টি আন্তর্জাতিক তেলের ট্যাংকার আটকে রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটির মধ্য দিয়ে চলাচল করা নিরাপদ কি না তা দেখার জন্য অপেক্ষা করছেন এসব ট্যাংকারের মালিকরা।
বিবিসি ফার্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এ ছাড়া সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় বেশ কয়েকটি জাহাজ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
বৈশ্বিক বহরের প্রায় আট শতাংশ বা প্রায় প্রায় ৬০টি সুপারট্যাংকার সেখানে আটকে আছে। যার ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়িয়ে গেছে।

