ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘণ্টাব্যাপী ফোনালাপ

সংগৃহীত ছবি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে শনিবার এক ঘণ্টাব্যাপী ফোনালাপ করেছেন বলে সিএনএনকে জানিয়েছে পাকিস্তানের একটি জ্যেষ্ঠ সূত্র।
এই ফোনালাপটি এমন এক সময় হলো, যখন ইসলামাবাদে তুরস্ক, মিশর, সৌদি আরব ও পাকিস্তানসহ আঞ্চলিক শক্তিগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
ফোনালাপে শরিফ ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং তেহরানের প্রতি পাকিস্তানের ‘দৃঢ় সংহতি’ পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি পাকিস্তান সরকারের নেওয়া ‘কূটনৈতিক উদ্যোগ’ সম্পর্কে অবহিত করেন বলে তার দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, পেজেশকিয়ান আলোচনার পথ সুগম করতে ‘পারস্পরিক আস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা’র ওপর গুরুত্বারোপ করেন এবং পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

