প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

সিরিয়ায় অবশিষ্ট ১০০০ সেনা সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭
সিরিয়ায় অবশিষ্ট ১০০০ সেনা সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ–রাজনীতির দীর্ঘ অধ্যায়ে একের পর এক মোড় বদলের সাক্ষী হয়েছে বিশ্ব। ইরাক যুদ্ধ, আইএসবিরোধী অভিযান, ক্ষমতার পালাবদল, এ সবকিছুর কেন্দ্রবিন্দুতে থেকেছে সিরিয়া। সেই ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবার সমাপ্তির পথে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ায় অবস্থানরত অবশিষ্ট প্রায় এক হাজার মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এর আগে গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করে, তারা ইরাক ও জর্ডান সীমান্তসংলগ্ন দক্ষিণ সিরিয়ায় অবস্থিত আল-তানফ ঘাঁটি থেকে সরে যাচ্ছে।

ঘাঁটিটি আইএসআইএল (আইএসআইএস)-বিরোধী বৈশ্বিক জোটের অভিযানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এক সময় এই গোষ্ঠী সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করত, তবে ২০১৭ সালে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত সপ্তাহে জানায়, এই ‘সুশৃঙ্খল প্রস্থান’ ছিল ‘পরিকল্পিত ও পরিস্থিতিনির্ভর রূপান্তরের অংশ।’

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সিরিয়ায় মার্কিন সেনাদের ব্যাপক প্রত্যাহার আগামী দুই মাসে ধাপে ধাপে সম্পন্ন হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অন্তত জানুয়ারি থেকে পূর্ণ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করে আসছে।

প্রতিবেদনে উদ্ধৃত কর্মকর্তারা বলেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের অন্যত্র মার্কিন নৌ ও বিমান শক্তি বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট নয়। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তারা এ কথা বলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প প্রশাসন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং চলমান পারমাণবিক আলোচনায় অসন্তোষের জেরে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে।

সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরান-সংলগ্ন অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী বর্তমানে ওই অঞ্চলের দিকে রওনা রয়েছে।


সূত্র : আলজাজিরা

সিরিয়ামার্কিন সেনা
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise