প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

ইসরায়েল সফরে কী বার্তা দিলেন মোদি?

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০০
ইসরায়েল সফরে কী বার্তা দিলেন মোদি?

সংগৃহীত ছবি

দুই দিনের সরকারি সফরে ইসরায়েলে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তার ফ্লাইট বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নামার পর তাকে অভ্যর্থনা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহু।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু ও মোদিকে একে-অপরকে জড়িয়ে ধরেন। মোদিকে নিয়ে মঞ্চে উপস্থিত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেখানে ইসরায়েলের জাতীয় সংগীত বাজানো হয় এবং লাল গালিচায় তারা একে অপরকে আলিঙ্গন করেন।

নেতানিয়াহু বলেন, ‘স্বাগতম, আমার বন্ধু।’ এরপর দুই নেতা বিমানবন্দরেই একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেন। পরে তারা জেরুজালেমে যান, যেখানে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার কথা রয়েছে মোদির। তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

কৌশলগত সম্পর্ক

‘ভারত ও ইসরায়েলের মধ্যে দৃঢ় ও বহুমুখী কৌশলগত অংশীদারত্ব আছে, যা সাম্প্রতিক বছরগুলোয় আরও ত্বরান্বিত হয়েছে’, তেল আবিব সফরে রওনা হওয়ার আগে এমনটাই বলেছেন মোদি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সফরে বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, কৃষি, পানি ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগসহ নানা ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলো আরও গতি পাবে।

ভারতের প্রধানমন্ত্রী মোদির এটি দ্বিতীয় ইসরায়েলে সফর। এর আগে ২০১৭ সালে তার প্রথম সফরে প্রতিরক্ষা, কৃষি ও পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হয় বলে বিশ্লেষকরা বলে থাকেন। তবে মোদির ভাষ্য, এবারের সফরে তিনি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নেতানিয়াহুর সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া তিনি ইসরায়েলে বসবাসরত ভারতীয় প্রবাসীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।



ঐতিহাসিক ভাষণ

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নেসেটে ভাষণ দিতে যাচ্ছেন মোদি। এটি দুই দেশের গণতান্ত্রিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখছেন তিনি।

নেতানিয়াহুও এই সফরকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেন। তার ভাষ্য, ভারত-ইসরায়েল জোট মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, নিরাপত্তা ও প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে কাজ করছে। দুই দেশ উচ্চপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কোয়ান্টাম প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে চায়।

‘এআই ও কোয়ান্টাম ভবিষ্যৎ নয়, এটি বর্তমান। আমরা এই ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে থাকতে চাই’, বলেছেন নেতানিয়াহু।

সম্পর্কে নতুন লক্ষ্য

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দিনের সফরে তেল আবিব ও নয়াদিল্লির দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন লক্ষ্য নির্ধারণে সহায়ক হবে।

‘আমি বিশ্বাস করি, এই সফর আমাদের টেকসই, উদ্ভাবনী ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের যৌথ স্বপ্নকে এগিয়ে নেবে’, গণমাধ্যমকে বলেন মোদি। সব মিলিয়ে এই সফর ভারত-ইসরায়েল সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতইসরায়েলকূটনীতিভারত-ইসরায়েল
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise