প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

‘জঙ্গি হামলার পরিকল্পনা’, ভারতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮

অনলাইন ডেস্কপ্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৭
‘জঙ্গি হামলার পরিকল্পনা’, ভারতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮

সংগৃহীত ছবি

ভারতে বড় আকারের সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন বাংলাদেশি বলে তদন্তকর্মীদের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। বলা হয়েছে, পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়্যেবা ও বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীর মদদে চলছিল এই পরিকল্পনা।


গ্রেপ্তার ছয়জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন, মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ উজ্জ্বল। তামিল নাড়ুর ত্রিপুর জেলার একটি পোশাক কারখানা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।


অন্য দুজনকে গ্রেপ্তার করা হয় পশ্চিমবঙ্গ থেকে। এদের মধ্যে কে বাংলাদেশি, তা বলা নেই প্রতিবেদনে। সবাইকে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজনরা ভুয়া আধার কার্ড ব্যবহার করতেন। তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

তদন্ত কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, ১০ দিন আগে দিল্লি ও কলকাতার ১০টিরও বেশি লোকেশনে ‘ফ্রি কাশ্মির’ ও ‘স্টপ জেনোসাইড ইন কাশ্মির’ লেখা পোস্টার লাগান এই সন্দেহভাজনরা। জঙ্গি সংগঠন থেকে তাদের জন্য এসেছে অর্থ। এসব সংগঠনের সঙ্গে তারা সরাসরি কিংবা সামাজিক মাধ্যমে যোগাযোগ রেখেছেন।


প্রতিবেদন বলছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন বাংলাদেশে একজন ‘হ্যান্ডলারের’ সঙ্গে যোগাযোগ রাখছিলেন। ওই ‘হ্যান্ডলারের’ এখন থাকেন পাকিস্তানে।


দেশটির নিরাপত্তা সংস্থার বরাতে সম্প্রতি জানা গেছে, পাকিস্তানের লস্কর-ই-তৈয়্যেবা দিল্লির লাল কেল্লার কাছে এবং চাদনী চকের একটি মন্দিরসহ ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় ‘বিস্ফোরণ ঘটানোর’ পরিকল্পনা করছে। হামলায় ব্যবহার হতে পারে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।


বলা হচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে গত ৬ ফেব্রুয়ারি হওয়া আত্মঘাতী হামলার জবাবে এই পরিকল্পনা করছে লস্কর-ই-তৈয়্যেবা। ওই হামলায় ৩১ জন নিহত ও ১৬০ জনের বেশি আহত হন। যদিও সেটির দায়  স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

এর আগে গত ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে ১২ জন নিহত ও প্রায় দুই ডজন মানুষ আহত হন। গাড়িটি চালাচ্ছিলেন ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমর মোহাম্মদ ওরফে উমর উন নবী।

ভারতজঙ্গি হামলা
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise