প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতের জনসংখ্যা গণনায় মাঠে নামছে ৩০ লাখ কর্মী

অনলাইন ডেস্কপ্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৩:৩০
ভারতের জনসংখ্যা গণনায় মাঠে নামছে ৩০ লাখ কর্মী

সংগৃহীত ছবি

২০২৩ সালে চীনকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশে পরিণত হয় ভারত। ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি মানুষের এই দেশে শুরু হচ্ছে জনগণনা। ২০২১ সালে গণনা শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে যাওয়া এই বিশাল কর্মযজ্ঞ শুরু হচ্ছে আগামীকাল ১ এপ্রিল থেকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, এই জনগণনায় মাঠে নামছেন ৩০ লাখ সরকারি কর্মকর্তা। তারা আগামী এক বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি নাগরিকের তথ্য সংগ্রহ করবেন।

সোমবার ভারত সরকার জানিয়েছে, জনগণনার শুরুতে নাগরিকদের স্বল্প সময়ের জন্য অনলাইনে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। এরপর দুই ধাপে সরাসরি ঘরে ঘরে জরিপ চালানো হবে।

জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানান, প্রথম ধাপে বাড়ি ও আবাসন পরিস্থিতির তালিকা করা হবে। দ্বিতীয় ধাপে বাসিন্দাদের ব্যক্তিগত, অর্থনৈতিক ও সামাজিক তথ্য সংগ্রহ করা হবে।

তবে ভারতের জনসংখ্যার এই ক্রমবর্ধমান রূপকে উদ্বেগের কারণ হিসেবে দেখছেন না বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। বরং তারা মনে করছেন, বিশ্বের অনেক বড় অর্থনীতি যখন জনসংখ্যা হ্রাস ও বয়স্ক কর্মশক্তির সমস্যায় জর্জরিত, তখন ভারতের তরুণ জনগোষ্ঠী দেশটির জন্য বিশাল সম্ভাবনা। সরকার দীর্ঘদিন ধরে এই তরুণ জনগোষ্ঠীকে দক্ষ শ্রমশক্তির বড় ভাণ্ডার গড়ে তোলার সুযোগ হিসেবে তুলে ধরছে।

এই জনগণনায় বর্ণভিত্তিক তথ্যও সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন জনগণনা কমিশনার নারায়ণ। হাজার বছরের পুরোনো এই কঠোর সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থা ভারতের সমাজ ও রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করে আসছে। বর্ণভিত্তিক রাজনৈতিক দল অনেক, আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে তথাকথিত নিম্নবর্ণের মানুষের জন্য চাকরি ও উচ্চশিক্ষায় সংরক্ষিত কোটা দিতে হয়।

সমর্থকেরা বলছেন, সরকারি সহায়তার উপযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে এ ধরনের তথ্য জরুরি। তবে সমালোচকদের মতে, বৈশ্বিক পরাশক্তি হওয়ার লক্ষ্যে থাকা একটি দেশে বর্ণব্যবস্থার কোনো স্থান থাকা উচিত নয়।

উল্লেখ্য, ২০১১ সালে ৮০ বছরের মধ্যে প্রথমবারের মতো বর্ণসংক্রান্ত তথ্য সংগ্রহ করেছিল ভারত। তবে যথার্থতা নিয়ে উদ্বেগ থাকায় সেই তথ্য পুরোপুরি প্রকাশ করা হয়নি।

আগামীকাল ১ এপ্রিল শুরু হতে যাওয়া এই জনগণনা আগামী বছরের মার্চে শেষ হওয়ার কথা। কমিশনার নারায়ণ জানান, প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে সংগৃহীত এ জনগণনার বিভিন্ন তথ্য দ্রুতই প্রকাশ করা হবে। সূত্র : রয়টার্স

ভারতচীনআদমশুমারিজনসংখ্যা
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise