এবার কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা

ফাইল ছবি
সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পর এবার কুয়েতের তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার আল জাজিরা কুয়েতের পেট্রোলিয়াম করপোরেশনের বরাতে এ তথ্য জানায়।
কুয়েতের পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, ড্রোন হামলায় তেল শোধনাগারে আগুন লেগে গেছে।
কুয়েত নিউজ এজেন্সির মতে, কোম্পানিটি জানিয়েছে যে, দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত মিনা আবদুল্লাহ শোধনাগারের একটি কার্যরত ইউনিটে ড্রোন আঘাত হেনেছে।
এতে আরো বলা হয়, শ্রমিকদের নিরাপত্তা ও স্থাপনাটির সুরক্ষা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
এর আগে কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগারেও একটি ড্রোনের আঘাতে আগুন লেগে যায়। তবে সংস্থাটি জানিয়েছে যে এতে কেউ হতাহত হয়নি।
ইরানের একটি গ্যাসক্ষেত্রে ইসরায়েল হামলা চালানোর পর থেকে দেশটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে।

