ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কেমন ক্ষয়ক্ষতি
অনলাইন ডেস্ক

হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: রয়টার্স
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে ইসরায়েলে। মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে রকেট হামলায় উত্তর ইসরায়েলের শহর নাজর ও হাইফা জেলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আশ্রয়কেন্দ্রের দিকে যাওয়ার সময় এক নারী স্প্লিন্টারের আঘাতে আহত হন বলে জানিয়েছে, দেশটির জরুরি সেবা বিভাগ।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে দেশটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রকেট হামলার পর মধ্য ইসরায়েলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়।
ঘটনাস্থলগুলোর ছবিতে দেখা যাচ্ছে, শহরের কিছু এলাকা থেকে ধোঁয়া উঠছে। হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে কাজ করতে দেখা যাচ্ছে। একটি ভবনের একাংশ ধসে পড়েছে। যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।

