ইরানে কথিত মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর
আল-জাজিরা

প্রতীকী ছবি
মোসাদের সঙ্গে কথিত সম্পর্কের অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মিজান নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা।
প্রতিবেদন জানাচ্ছে, সাম্প্রতিক সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন এরফান কিয়ানি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এছাড়াও জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভেও অংশ নিয়েছিলেন তিনি।
দেশটির আদালতের দাবি, ‘মোসাদের হয়ে একটি মিশনে’ ছিলেন এরফান। তবে প্রকাশ্যে আনা হয়নি এ দাবির পক্ষে কোনো প্রমাণ।
সম্প্রতি ইরানে কথিত গুপ্তচর, বিক্ষোভকারী এবং নির্বাসিত বিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও দেওয়া হচ্ছে মৃত্যুদণ্ড।



