হিজবুল্লাহর সামরিক শাখাকে নিষিদ্ধ করল লেবানন

সংগৃহীত ছবি
হিজবুল্লাহর সামরিক শাখাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে লেবানন সরকার। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘আল হদস’ এই তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘদিনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে বৈরুত এই কঠোর পদক্ষেপ গ্রহণ করল।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন কর্তৃপক্ষ ইতোমধ্যে জাতিসংঘকে একটি চিঠির মাধ্যমে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এখন থেকে লেবাননে হিজবুল্লাহর যেকোনো ধরনের সামরিক কার্যক্রমকে ‘অপরাধ’ হিসেবে গণ্য করা হবে।
চিঠিতে বৈরুত আরও উল্লেখ করেছে, গত ২ মার্চ লেবানন সরকার হেজবুল্লাহর সব ধরনের সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে দেশটিতে হিেজবুল্লাহর সশস্ত্র তৎপরতা এখন থেকে অবৈধ বলে বিবেচিত হবে।
ইসরায়েলি আগ্রাসন এবং লেবাননের অভ্যন্তরে হিেজবুল্লাহর ক্রমবর্ধমান সামরিক প্রভাবের মধ্যে সরকারের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েল যখন হিেজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, তখন লেবানন সরকারের এই অবস্থান সংগঠনটিকে রাজনৈতিক ও আইনিভাবে চরম সংকটের মুখে ফেলবে।

