রমজানের শেষ দিন নিশ্চিত করল আমিরাত
অনলাইন ডেস্ক

টুইটারে ছবিটি পোস্ট করে রমজানের শেষ দিন নিশ্চত করল আমিরাত
১৪৪৭ হিজরির রমজান মাস মাস শেষ হতে চলল। এর মধ্যে চাঁদ দেখার মাধ্যমে রমজানের শেষ দিন নিশ্চিত করল সংযুক্ত আরব আমিরাত।
রমজানের শেষ দিনের চাঁদের ছবি প্রকাশ করেছে আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। ছবিটি টুইটারে পোস্ট করে রমজান মাসের শেষদিন নিশ্চিত করল সংস্থাটি।
দ্যা গালফ নিউজ জানিয়েছে, ছবিটি আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তোলা। কেন্দ্রটি ওই সংস্থার অধিভুক্ত।
ছবিটি তোলা হয় বুধবার (১৮ মার্চ) আমিরাত সময় দুপুর ১টায়। সে সময় চাঁদের সূর্য থেকে কৌণিক দূরত্ব ছিল ৯.২ ডিগ্রি এবং চাঁদের বয়স ছিল ঋণাত্মক ১৫ ঘণ্টা ২৩ মিনিট।
পর্যবেক্ষণ দলের সদস্যদের মধ্যে ছিলেন আনাস মোহাম্মদ, ওসামা ঘান্নাম এবং খালফান আল নাঈমি। আর ছবিটি তুলেছেন মোহাম্মদ আওদা।

