প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’ করে লেবাননে ইসরায়েলের হামলা

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৩
যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’ করে লেবাননে ইসরায়েলের হামলা

ফাইল ছবি

লেবাননের উপকূলীয় টায়ার নগরের নিকটবর্তী কাবইলেহ শহরে একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবানিজ স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, ইসরায়েল দেশজুড়ে নিয়মিতভাবে চিকিৎসক ও উদ্ধারকারী দলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এ ছাড়া বেকা উপত্যকার মাচঘারা শহর এবং খিয়াম শহরে হামলার ঘটনা ঘটেছে।

হামলার ঘটনা এমন সময় হলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে লেবাননের কথাও উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এক বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান এবং লেবাননসহ তাদের মিত্ররা অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

কিন্তু এ দাবি প্রত্যাখান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিজের বিবৃতিতে নেতানিয়াহু যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।

তবে তিনি সুস্পষ্টভাবে এও যোগ করেছেন, দুই সপ্তাহের এই চুক্তিটি লেবাননে তাদের সামরিক কার্যক্রমের আওতায় পড়ে না।

অবশ্য বিবৃতির আগে থেকেই লেবাননজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল।

এমনকি ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও হামলা থামায়নি তেল আবিব।

আল জাজিরার লেবানন প্রতিনিধি নিশ্চিত করেন, আমরা বেকা উপত্যকার মাশঘারা শহরে বিমান হামলা দেখেছি। খিয়াম শহরে কামানের গোলাবর্ষণ দেখেছি।

তিনি বলেছেন, আমরা টায়ার শহরে একাধিক বিমান হামলা দেখেছি, যার মধ্যে একটি ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই হাসপাতালের কাছে চালানো হয়েছিল।

এ অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রচণ্ড লড়াই চলছিল।

লেবাননে অব্যাহত হামলা নিয়ে নেতানিয়াহুর বিবৃতি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে দেখা হচ্ছে ‘সম্ভাব্য কাঁটা’ হিসেবে।

কারণ ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের অভিযানের গতি বাড়াচ্ছে এবং হিজবুল্লাহর সঙ্গে একটি বাফার জোন তৈরি করতে মোতায়েন করছে আরও সৈন্য।

ইরানের সঙ্গে সংঘাতের মতো এটিও সমান গুরুত্বপূর্ণ, এমনকি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

২৮ ফেব্রুয়ারি ভোরে ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ হত্যা করে শীর্ষ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে।

খামেনি হত্যার জবাব দিতে তেহরানের আঞ্চলিক সহযোগী লেবাননের হিজবুল্লাহও আক্রমণ শুরু করে ইসরায়েল সীমান্তে।

এর প্রতিক্রিয়ায়, ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল বাহিনীসহ সাড়াশি সামরিক হামলা চালায়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের হামলায় পাঁচ সপ্তাহে কমপক্ষে ১৫০০ লেবানিজ নিহত এবং প্রায় ৫ হাজার আহত হয়েছেন।



ইসরায়েললেবাননইরান যুদ্ধযুদ্ধবিরতিলেবাননে হামলা
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise