প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

খামেনির উত্তরসূরি কে হচ্ছেন, আলোচনায় যারা

সিএনএনপ্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:১৬
খামেনির উত্তরসূরি কে হচ্ছেন, আলোচনায় যারা

মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির শাসনব্যবস্থাকে এখন তার উত্তরসূরি খুঁজতে হবে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন।

এরপর থেকে তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে প্রায় চার দশক ধরে কঠোর হাতে দেশ শাসন করা এই প্রবীণ নেতা আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করে যাননি। ফলে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে ৮৮ জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত নির্বাচিত সংস্থা—‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর ওপর।

১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে এই ধর্মীয় পরিষদ মাত্র একবারই এ দায়িত্ব পালন করেছে। তিন দশকের বেশি আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তড়িঘড়ি করে আলী খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর কথা জানতে পেরেছে সিএনএন।

মোজতবা খামেনি (৫৬)

সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি পর্দার আড়ালে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেন বলে মনে করা হয়। দেশের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং এর স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী বাসিজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়।

তবে বাবা থেকে ছেলের কাছে নেতৃত্ব হস্তান্তর শিয়া মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানে ভালো চোখে দেখা হয় না; বিশেষ করে এমন এক বিপ্লবোত্তর ইরানে। এ দেশে একসময় ব্যাপকভাবে সমালোচিত রাজতন্ত্র উৎখাত করে এই ধর্মীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল।

আরেকটি বড় বাধা হলো, মোজতবা উচ্চপদস্থ আলেম নন এবং সরকারে তার কোনো আনুষ্ঠানিক পদও নেই। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আলী রেজা আরাফি (৬৭)

তুলনামূলকভাবে কম পরিচিত হলেও আলী রেজা আরাফি একজন প্রতিষ্ঠিত আলেম। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ বলেও পরিচিত।




বর্তমানে আরাফি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিলেন। এই সংস্থাটি নির্বাচনে প্রার্থী বাছাই এবং পার্লামেন্টে পাস হওয়া আইন যাচাই–বাছাই করে। পাশাপাশি তিনি ইরানের কওমিভিত্তিক ধর্মীয় শিক্ষাব্যবস্থারও প্রধান।

গবেষণাপ্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের অ্যালেক্স ভাতাঙ্কার মতে, আরাফিকে গুরুত্বপূর্ণ ও কৌশলগত সংবেদনশীল পদে নিয়োগ দেওয়া থেকে বোঝা যায়, তার প্রশাসনিক সক্ষমতার ওপর খামেনির গভীর আস্থা ছিল।

তবে আরাফি রাজনৈতিকভাবে খুব শক্তিশালী বা প্রভাবশালী হিসেবে পরিচিত নন এবং নিরাপত্তাকাঠামোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কও নেই।

ভাতাঙ্কা আরও উল্লেখ করেছেন, আরাফি আরবি ও ইংরেজিতে সাবলীল, প্রযুক্তিবান্ধব। তিনি ২৪টি বই ও প্রবন্ধ রচনা করেছেন।

মোহাম্মদ মেহদি মিরবাঘেরি

মিরবাঘেরি কট্টরপন্থী আলেম এবং অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য। বয়স ৬০–এর কাছাকাছি। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের সবচেয়ে রক্ষণশীল ধারার প্রতিনিধিত্ব করার জন্য বলে পরিচিত।

অ্যাকটিভিস্টভিত্তিক সংবাদমাধ্যম ইরানওয়্যারের তথ্য অনুযায়ী, মিরবাঘেরি পশ্চিমা বিশ্বের ঘোরবিরোধী। তিনি বিশ্বাস করেন, বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে সংঘাত অবশ্যম্ভাবী। বর্তমানে তিনি উত্তরাঞ্চলের পবিত্র শহর কুমে অবস্থিত ইসলামিক সায়েন্সেস একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাসান খোমেনি

হাসান খোমেনি ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। এটি তাঁকে ধর্মীয় ও বিপ্লবী বৈধতা দিয়েছে বলে মনে করা হয়। তাঁর বয়স ৫০–এর কোঠায়।

খোমেনির সমাধিস্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন হাসান। তবে কোনো সরকারি পদে তিনি নিযুক্ত নন। দেশের নিরাপত্তাকাঠামো বা শাসকদের সঙ্গে তাঁর প্রভাব সীমিত বলে মনে করা হয়। তিনি অনেক সহকর্মীর তুলনায় কম কট্টরপন্থী হিসেবে পরিচিত। ২০১৬ সালে তাঁকে অ্যাসেম্বলি অব এক্সপার্টসে প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হয়নি।

হাশেম হোসেইনি বুশেহরি

বুশেহরি একজন জ্যেষ্ঠ আলেম, যিনি উত্তরাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, বিশেষ করে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সঙ্গে। এই সংস্থায় তিনি প্রথম ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বয়স ৬০–এর কাছাকাছি।

বুশেহরি খামেনির নিকটজন ছিলেন বলে জানা যায়। তবে দেশে তাঁর পরিচিতি কম। আবার আইআরজিসির সঙ্গে শক্তিশালী সম্পর্ক আছে, তেমনটাও নয়।


আয়াতুল্লাহ আলী খামেনিবিপন্ন ইরানউত্তরসূরিধর্মীয় নেতা
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise