প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত আলোচনা চলছে

অনলাইন ডেস্কপ্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩১
ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত আলোচনা চলছে

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ে ভারতের সঙ্গে ‘সক্রিয় আলোচনা’ করছে যুক্তরাষ্ট্র। এই উদ্যোগের ফলে তেলের উৎস নিয়ে ভারতের নির্ভরতা কমবে বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র রুশ তেল কম কেনার শর্তে ভারতের পণ্য আমদানির ওপর শুল্ক কমাচ্ছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক।

সার্জিও গোর সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে এনার্জি ডিপার্টমেন্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছে। আমরা আশা করছি খুব শিগগির এ নিয়ে কিছু খবর পাব।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির আওতায় ভারতের পণ্যের শুল্ক ১৮ শতাংশ কমাতে সম্মত হয়েছেন। তিনি ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক তুলে নিয়েছেন যেখানে ভারতের জন্য রাশিয়ার তেল কেনা বন্ধ করার শর্ত দেওয়া হয়। যুক্তরাষ্ট্র বলেছে, এই লেনদেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে অর্থায়ন করছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও তেল কিনবে এবং সম্ভাব্যভাবে ভেনেজুয়েলার কাছ থেকেও। ভারতের সঙ্গে চূড়ান্ত বাণিজ্য চুক্তি দ্রুতই স্বাক্ষরিত হবে। কিছু সংশোধনের বিষয় বাকি আছে। এছাড়াও ট্রাম্পকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন।

অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি কার্যকর হবে এপ্রিল থেকে। যুক্তরাষ্ট্র সম্ভবত এই মাসেই ভারতের পণ্যের ওপর শুল্ক ১৮ শতাংশ করার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল।

২০২২ সালের ইউক্রেনে আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো রাশিয়ার এনার্জি খাতে নিষেধাজ্ঞা আরোপ করে। তখন ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের প্রধান গ্রাহক হয়ে ওঠে, যা পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চাইছে না কেউ রাশিয়ার তেল কিনুক।

সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র গত মাসে ভেনেজুয়েলার তেল বিক্রির বিষয়ে ভারতকে প্রস্তাব দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির অস্থায়ী প্রেসিডেন্টের সঙ্গে সরবরাহ চুক্তি করে।


ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানি, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম, পাশাপাশি বেসরকারি শোধনাগার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এইচপিসিএল-মিত্তাল এনার্জি ইতোমধ্যে ভেনেজুয়েলার তেলের অর্ডার দিয়েছে।

ভারতযুক্তরাষ্ট্রতেলভেনেজুয়েলাযুক্তরাষ্ট্র-ভারত
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise