আগামীর সময়

মিডিয়া চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক, দাবি ট্রাম্পের

মিডিয়া চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক, দাবি ট্রাম্পের

সংগৃহীত ছবি

সৌদি আরবে মার্কিন কোনো যুদ্ধবিমান ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, কিছু মিডিয়া আসলে চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলায় পাঁচটি মার্কিন বিমান আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এ দাবি নাকচ করে ট্রাম্প জানিয়েছেন, কয়েকদিন আগে ওই বিমানঘাঁটিতে হামলা হলেও কোনো বিমান ধ্বংস হয়নি।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ওই হামলায় বিমানগুলো আঘাতপ্রাপ্ত বা ধ্বংস হয়নি।

তিনি বলেছেন, পাঁচটি বিমানের মধ্যে চারটির প্রায় কোনো ক্ষতি হয়নি এবং সেগুলো ইতিমধ্যে আবার উড্ডয়নের জন্য প্রস্তুত। অন্য একটি বিমানে তুলনামূলক কিছুটা বেশি ক্ষতি হয়েছে, তবে সেটিও দ্রুত মেরামত করে আকাশে ওড়ানো সম্ভব হবে।

এ সময় মার্কিন সংবাদমাধ্যমের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, মিডিয়া আসলে চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক।

সূত্র: আল জাজিরা

    শেয়ার করুন: