আগামীর সময়

টেক্সাসের পোর্ট আর্থার তেল শোধনাগারে বিস্ফোরণ

টেক্সাসের পোর্ট আর্থার তেল শোধনাগারে বিস্ফোরণ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার এলাকায় অবস্থিত একটি তেল শোধনাগারে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ভ্যালেরো পোর্ট আর্থার শোধনাগারটি উত্তর আমেরিকার বৃহত্তম তেল শোধনাগারগুলোর একটি হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত এ কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ৩ লাখ ৯৫ হাজার ব্যারেল পরিশোধিত তেল সরবরাহ করা হয় বলে জানা গেছে।

শোধনাগারটি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর সহযোগী প্রতিষ্ঠান মোটিভা এন্টারপ্রাইজের অধীনে পরিচালিত হয়ে আসছে।

তবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

    শেয়ার করুন: