প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোর বোর্ডের পৌনে ৭ কোটি টাকা আত্মসাতের বিচার শুরু

যশোর প্রতিনিধিপ্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ২১:১০
যশোর বোর্ডের পৌনে ৭ কোটি টাকা আত্মসাতের বিচার শুরু

সংগৃহীত ছবি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বহুল আলোচিত ৩৮টি চেক জালিয়াতি ও ৬ কোটি ৭৪ লাখ টাকা আত্মসাতের মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এই মামলার চার্জশিটভুক্ত ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।

একই সঙ্গে মামলার অন্যতম প্রধান সহযোগী ও পলাতক আসামি ঠিকাদার শেখ শরিফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত দীর্ঘ ৫ বছর ধরে বোর্ডের ফান্ড থেকে টাকা লোপাটের এই ‘সিস্টেমিক’ জালিয়াতি চলে আসছিল। সোনালী ব্যাংক বিআইএসই শাখায় পরিচালিত বোর্ডের একটি বিশেষ হিসাবের মাধ্যমে এই লেনদেন হতো।

মূলত ইস্যু করা ৩৮টি চেকে টাকার অঙ্ক কাটাকাটি ও ঘষামাজা করে বড় অঙ্কের অর্থ তোলা হতো। যেখানে মাত্র ২৩ লাখ ৫৪ হাজার ৭০৬ টাকা উত্তোলনের কথা ছিল, সেখানে জালিয়াতির মাধ্যমে ৬ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৩৯৭ টাকা উত্তোলন করা হয়।

তদন্তে দেখা গেছে, বোর্ডের বরখাস্ত হওয়া হিসাব সহকারী আব্দুস সালাম একাই ১৬টি চেক গ্রহণ করেছিলেন। অবশিষ্ট ২২টি চেক শরিফুল ইসলামসহ কয়েকজনের সহায়তায় বিভিন্ন নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ক্যাশ করা হয়। সরকারি ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজশে আসামিরা মূল টাকার অতিরিক্ত ৬ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার ৩ টাকা আত্মসাৎ করেন।

মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন: আব্দুস সালাম (বরখাস্ত হিসাব সহকারী), শেখ শরিফুল ইসলাম (ঠিকাদার-পলাতক), আশরাফুল আলম, গাজী নূর ইসলাম, রূপালী খাতুন (প্রত্যাশা প্রিন্টিং প্রেস), সহিদুল ইসলাম,রকিব মোস্তফা, আবুল কালাম আজাদ (সহকারী মূল্যায়ন কর্মকর্তা) জুলফিকার আলী (নিম্নমান সহকারী), মিজানুর রহমান (চেক ডেসপাসকারী), কবির হোসেন।

তবে এই মামলায় বোর্ডের তৎকালীন শীর্ষ দুই কর্মকর্তা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোল্লা আমির হোসেন ও সচিব প্রফেসর এ এম এইচ আলী আর রেজাকে চার্জশিটে অব্যাহতির আবেদন জানানো হয়েছে।

আদালতশিক্ষাবোর্ডযশোর
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise