প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রিকশাচালক থেকে সফল কারিগর, ওবায়দুল হক স্বপনের অনুপ্রেরণার গল্প

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিপ্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:১১
রিকশাচালক থেকে সফল কারিগর, ওবায়দুল হক স্বপনের অনুপ্রেরণার গল্প

ছবি: আগামীর সময়

দিনাজপুরের পার্বতীপুরে রিকশাচালক থেকে স্বনির্ভর কারিগর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মো. ওবায়দুল হক স্বপন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিজের চেষ্টায় অর্জিত দক্ষতায় তিন দশক ধরে তিনি জীবিকা নির্বাহ করছেন সাজসজ্জা ও হাতে আঁকা লেখার কাজ করে।

পার্বতীপুর প্রেসক্লাব গেট সংলগ্ন ‘উৎসব ফুল বিতান’-এর স্বত্বাধিকারী স্বপনের গ্রামের বাড়ি উপজেলার রামপির ইউনিয়নের বাসুপাড়া গ্রামে। একসময় রিকশা চালিয়ে জীবিকা চালালেও ধীরে ধীরে নিজের সৃষ্টিশীলতা কাজে লাগিয়ে গড়ে তোলেন এই পেশা।

তিনি কোনো লেখা পড়তে পারেন না। তবে দেখে দেখে বাংলা, ইংরেজি, হিন্দি বা আরবি যেকোনো ভাষার অক্ষর রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন নিখুঁতভাবে। বোর্ডে আল্পনা আঁকা এবং ফুল দিয়ে সাজসজ্জায় বিশেষ দক্ষতা রয়েছে তার। গায়ে হলুদ, বিয়ে, বাসর ঘর, জন্মদিন বা হালখাতাসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য তিনি তৈরি করেন আকর্ষণীয় সাজসজ্জা।

প্রায় ৩০ বছর ধরে এই পেশায় যুক্ত থেকে তিনি তিন ছেলে ও এক মেয়েকে বড় করেছেন। বর্তমানে তার দুই ছেলে একই কাজে সহযোগিতা করছেন তাকে। এই আয় দিয়েই চলে তিনটি পরিবারের ভরণপোষণ, যদিও সঞ্চয় বলতে তেমন কিছু নেই।

নিজের শৈশবের কথা বলতে গিয়ে স্বপন জানালেন, দারিদ্র্যের কারণে তিনি সুযোগ পাননি কোনো শিক্ষা লাভের। ছয় ভাইবোনের মধ্যে বড় হওয়ায় ছোটবেলা থেকেই দায়িত্ব নিতে হয় সংসারের। মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে তিনি শুরু করেছিলেন এই কাজ।

বর্তমানে ডিজিটাল ব্যানারের প্রচলন বাড়লেও কদর কমেনি হাতে আঁকা কাজের। বরং অনেকেই তার কাজের স্বকীয়তা ও আন্তরিকতার জন্য বেছে নেন তাকে।

পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আতাউর রহমান তার সম্পর্কে বলছিলেন, স্বপন যে কোনো লেখা দেখে তাৎক্ষণিকভাবে রং-তুলিতে নিখুঁতভাবে তুলে ধরতে পারেন, যা তার কঠোর পরিশ্রম ও ইচ্ছাশক্তির ফল।



দিনাজপুরপার্বতীপুরঅনুপ্রেরণার গল্প
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise