ঈদের দিন পুলিশের অভিযান, গাঁজা ব্যবসায়ীসহ আটক ২
সাতক্ষীরা প্রতিনিধি

ছবিঃ আগামীর সময়
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে ঈদের দিন (২১ মার্চ) অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ।
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা শনিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় মো. আলতাফ হোসেন ওরফে ‘গাঁজা সম্রাট’ নামে পরিচিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে আলতাফের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা ও নগদ চার হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
এ ছাড়া একই অভিযানে মাদক সেবনের অভিযোগে মহেশ্বরকাটি এলাকার অশোক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

