প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিমসার বাজারে রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, গ্রেপ্তার ৯

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদকপ্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৬
নিমসার বাজারে রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, গ্রেপ্তার ৯

সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজারে দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় সামনে রেখে সংঘবদ্ধ চাঁদাবাজির অভিযোগে অবশেষে মাঠে নামে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোররাতে মহাসড়কের ওপর প্রকাশ্যে চাঁদা আদায়ের সময় ৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে কুমিল্লা ডিবি ও বুড়িচং থানা পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও টাকা আদায়ের ভুয়া রশিদ বই উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিমসার বাজারে দূর-দূরান্ত থেকে ট্রাকভর্তি কাঁচামাল নিয়ে আসা ব্যবসায়ীদের কাছ থেকে টোল আদায়ের নামে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছিল।

উদ্ধার হওয়া রশিদ বই অনুযায়ী ট্রাকপ্রতি ১ হাজার ৭০০ টাকা, লেগুনা থেকে ১ হাজার ৫০০ টাকা, ছোট গাড়ি থেকে ১ হাজার টাকা, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহন থেকে ১০০ থেকে ৫০০ টাকা, এছাড়া অনেক সাধারণ ব্যবসায়ীর কাছ থেকেও ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত আদায়ের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খাস কালেকশনের নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে বাজারের কথিত ইজারাদার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। বর্তমানে বাজারের নিয়ন্ত্রণ নিয়ে সক্রিয় রয়েছে স্থানীয় বিএনপি ঘনিষ্ঠ একটি গ্রুপ।

অভিযোগ রয়েছে, মোকাম ইউনিয়ন বিএনপির উপদেষ্টা এম আর কবিরের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র বাজারে আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি পরিচালনা করে আসছিল। এ চক্রে মোকাম ইউনিয়ন বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির হোসেন লিটন, যুগ্ম সম্পাদক মো. শাহীন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবদুল আলিম, যুবদল নেতা জামির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মির্জা মামুনের নামও স্থানীয়ভাবে আলোচিত।

ব্যবসায়ীদের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ার কারণে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই চাঁদাবাজি চললেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। প্রতিদিন লাখ লাখ টাকা আদায় হলেও এর কোনো বৈধতা ছিল না। এ বিষয়ে নিমসার বাজারের ইজারাদার এম আর কবিরের বক্তব্য নিতে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।

তবে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলছিলেন, ‘কুমিল্লায় কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। রাজনৈতিক পরিচয় যাই হোক, আইনের বাইরে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা জিরো টলারেন্স নীতিতে আছি।’

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাঁদাবাজিবুড়িচং উপজেলা
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise