প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাতক্ষীরা

পতিত লবণাক্ত জমিতে ভুট্টা-ধান চাষে সফল কৃষক

সাতক্ষীরা প্রতিনিধিপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭
পতিত লবণাক্ত জমিতে ভুট্টা-ধান চাষে সফল কৃষক

লবণাক্ত জমিতে পরীক্ষামূলক ভুট্টা চাষ। ছবি: আগামীর সময়

সাতক্ষীরায় দীর্ঘদিন পতিত থাকা লবণাক্ত জমিতে পরীক্ষামূলক চাষে সফলতা পেয়েছেন কৃষক শিলা রাণী ও রুহুল আমিন। প্রায় ১০ মাত্রার লবণাক্ততাসম্পন্ন ৩ একর জমিতে ভুট্টা, বিনাধান-১০ ও ব্রিধান-৯৯ জাতের ধান চাষ করেন।
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙি গ্রামে সেই জমিতে প্রথমবারের মতো ডিবলিং পদ্ধতিতে (নির্দিষ্ট গভীরতা ও দূরত্বে ছোট গর্তে বীজ/চারা রোপণ) ভুট্টা চাষ করে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছেন তারা।

উপকূলীয় এই অঞ্চলে আমন মৌসুমের পর মিঠা পানির অভাবে হাজার হাজার বিঘা জমি বছরের বেশিরভাগ সময় অনাবাদি পড়ে থাকত। লবণাক্ততার কারণে বোরো বা রবি মৌসুমে চাষাবাদ প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অর্থায়নে এবং বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার বাস্তবায়নে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় লবণসহনশীল ফসলের পরীক্ষামূলক চাষ শুরু হওয়ায় পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

এই উদ্যোগের অন্যতম বিশেষত্ব হলো প্রথমবারের মতো ডিবলিং পদ্ধতিতে ভুট্টা চাষ। নির্দিষ্ট গভীরতা ও দূরত্ব বজায় রেখে ছোট গর্তে বীজ বা চারা রোপণের এই পদ্ধতি ধান কাটার পর জমি নতুন করে চাষ না দিয়েই প্রয়োগ করা যায়, ফলে সাশ্রয় হয় সময় ও খরচ দুটোই।

এই সাফল্যকে সামনে রেখে গত শনিবার বিকেলে হাওয়ালভাঙি গ্রামে অনুষ্ঠিত হয় এক মাঠ দিবস। এতে অংশ নেন স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা, গবেষক ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসির সিএসও ও পার্টনার প্রোগ্রামের ফোকাল পয়েন্ট ড. মো. হারুনুর রশীদ। তিনি বলেছেন, উপকূলীয় লবণাক্ত জমিকে উৎপাদনের আওতায় আনতে পারলে আরও শক্তিশালী হবে দেশের খাদ্য নিরাপত্তা। ইতিবাচক পরিবর্তন আসবে কৃষিতে।

সাতক্ষীরার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম মাঠ পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, এই মডেল সফলভাবে বাস্তবায়িত হলে তা পুরো উপকূলীয় অঞ্চলে সম্প্রসারণ করা সম্ভব।

ওয়ার্কিং সায়েন্টিস্ট ড. মো. জামাল উদ্দীন লবণসহনশীল জাত ও সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বলেছেন, উপযুক্ত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীল করা সম্ভব অনাবাদি জমিকেও। যা কার্যকর ভূমিকা রাখবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায়।

শ্যামনগর উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম জানান, এ উদ্যোগ নিয়ে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মধ্যে। নিয়মিত কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

সভাপতির বক্তব্যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান বলেছেন, ডিবলিং পদ্ধতিতে ধান কাটার পর জমি চাষ না করেই চারা রোপণ সম্ভব। ফলে অতিরিক্ত খরচ কমে যায় কৃষকের। তিনি জানান, ভুট্টা, বিনা সরিষা ও বিনাধান-১০-এর মতো লবণসহনশীল ফসল উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত উপযোগী।

কৃষক শিলা রাণী জানান, আগে কোনো ফসল হতো না এই জমিতে। এখন ভুট্টা ও ধানের ভালো ফলন পেয়ে আশাবাদী।

অন্যদিকে রুহুল আমিন বলেন, লবণাক্ততার কারণে একসময় জমি পতিত রাখতে হলেও এখন বিজ্ঞানীদের সহায়তায় চাষ করে লাভবান হচ্ছেন। ভবিষ্যতে এ পদ্ধতি প্রয়োগের পরিকল্পনা রয়েছে অন্য জমিতেও।

এ উদ্যোগের প্রশংসা করেন এবং লবণসহনশীল ফসল চাষে আগ্রহ প্রকাশ করেন মাঠ দিবসে অংশ নেওয়া অন্য কৃষকরাও।

সংশ্লিষ্টদের মতে, উপকূলীয় অঞ্চলে লবণসহনশীল ফসলের চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষিতে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

উল্লেখ্য, এ কার্যক্রমটি পার্টনার প্রোগ্রাম, বিএআরসির অর্থায়নে এবং বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। এতে সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্যামনগর, সাতক্ষীরা।

চাষলবণাক্ত জমিভুট্টা ধানসফলতাডিবলিং পদ্ধতি
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise