প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘নড়াচড়ার’ জায়গা নেই, ঢাকামুখী লঞ্চগুলোতে উপচে পড়া যাত্রী

বরিশাল ব্যুরোপ্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ২১:২৭
‘নড়াচড়ার’ জায়গা নেই, ঢাকামুখী লঞ্চগুলোতে উপচে পড়া যাত্রী

ছবিঃ আগামীর সময়

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বরিশাল থেকে ঢাকামুখী যাত্রীরা। এক কথায় বলতে গেলে লঞ্চে ‘নড়াচড়া’ করারও বিন্দুমাত্র জায়গা নেই।

শুক্রবার (২৭ মার্চ) বরিশাল নদী বন্দরে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। শনিবার কর্মস্থলে যোগ দিতে হবে এই চাপেই হাজারো মানুষ ছুটছেন ঢাকার পথে।

বিলাসবহুল কেবিনগুলো ঈদের অনেক আগেই বুকিং হয়ে গেছে। ফলে এখন ডেক শ্রেণীতে জায়গা পাওয়াই যেন বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার বরিশাল থেকে ঢাকায় যাত্রী বোঝাই করে ১০টি লঞ্চ গেলেও অনেকেই উঠতে পারেননি। অন্তত ৫০০ যাত্রীকে ফিরে যেতে হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার জুমার নামাজের পর থেকেই থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহনে করে মানুষ ভিড় করতে শুরু করেন বরিশাল নদী বন্দরে। যে যার মতো লঞ্চের ডেকে জায়গা দখল করে বসে পড়েন। বিকেলের মধ্যেই ডেক শ্রেণী যাত্রীতে টইটম্বুর হয়ে যায়।

এদিন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল ১৪টি লঞ্চ- এমভি প্রিন্স আওলাদ ১০, কীর্তনখোলা ১০, শুভরাজ ৯, এম খান ৭, সুরভী ৭, সুন্দরবন ১৫, সুন্দরবন ১৬, মানামী, অ্যাডভেঞ্চার ৯, কুয়াকাটা ২, পারাবত ১১, পারাবত ১২, পারাবত ১৮ ও রেডসান ৫। এছাড়া ভায়া কিছু লঞ্চ বরিশাল হয়ে ঢাকায় যাবে।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নদী বন্দরে যেন মানুষের ঢল নামে। লঞ্চের ডেক, কেবিনের সামনে, দ্বিতীয় তলার সামনের অংশ, এমনকি ছাদেও উঠে পড়েন যাত্রীরা। কোথাও এক চিলতে ফাঁকা জায়গা নেই।

মানামী লঞ্চের সুপারভাইজার মুহাম্মদ বাপ্পী জানান, ঈদের পর বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার যাত্রী চাপ বেশি হবে এমন পূর্বাভাস ছিল। তাই এই তিন দিনের সব কেবিন ঈদের ১০ দিন আগেই বুক হয়ে যায়।

অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সুপারভাইজার নূর খান মাসুদ বলেছেন, বিকাল ৪টার মধ্যেই নিচতলার ডেক যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায়। তবে ধারণক্ষমতার বাইরে যাত্রী নেওয়া হচ্ছে না।

‘এখনও অনেকে কেবিনের জন্য ফোন করছেন, কিন্তু সব কেবিন আগেই শেষ।’ - জানিয়েছেন সুরভী লঞ্চের কাউন্টার ম্যানেজার সায়েম।

সুন্দরবন লঞ্চের কাউন্টার ম্যানেজার শাকিল হাওলাদারের ভাষ্য মতে, ঈদের আগেই শুক্রবার ও শনিবারের কেবিনের জন্য তীব্র চাপ ছিল। আগে আসলে আগে ভিত্তিতে টিকিট দেওয়া হয়েছে।

যাত্রীদের ভোগান্তির চিত্রও ছিল স্পষ্ট। সুন্দরবন ১৬ লঞ্চের যাত্রী আব্দুস সোবাহান বলেছেন, অনেক চেষ্টা করেও কেবিন পাননি। বাধ্য হয়ে কেবিনের সামনে চাদর বিছিয়ে বসে আছেন। ডেকেও জায়গা পাননি।

আরেক যাত্রী জানিয়েছেন, ডেকে জায়গা পেতে যেন যুদ্ধ করতে হয়েছে। দুপুরের পর এলে হয়তো জায়গাই মিলত না, তখন ছাদে করে যেতে হতো।

মানামী লঞ্চের কেবিন যাত্রী তাওহীদ হোসেন শুভ বলেছেন, ‘আগে থেকেই কেবিন বুক না করলে পরিবার নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হতো। এখন কেবিনের বাইরে বের হওয়াও কঠিন হয়ে গেছে।’

এম খান ৭ লঞ্চের যাত্রী সোবাহান মিয়া জানিয়েছেন, অফিসে যোগ না দিলে চাকরি থাকবে না এই চিন্তায় যেকোনোভাবেই ঢাকায় ফিরতে হবে। বাস না পেয়ে লঞ্চে উঠেছেন, আপাতত দ্বিতীয় তলায় গামছা পেতে বসে আছেন।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সন্ধ্যার পর যাত্রী চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে কোনো লঞ্চকেই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়তে দেওয়া হবে না।

‘যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যাতে কোনো ধরনের দুর্ভোগ বা বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।’ - জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

যাত্রীলঞ্চনড়াচড়া
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    advertiseadvertise