আগামীর সময়

টাঙ্গাইল

৪ অবৈধ ইটভাটাকে ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

৪ অবৈধ ইটভাটাকে ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

প্রতীকী ছবি

টাঙ্গাইলের নাগরপুরে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করায় চারটি ইটভাটাকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অনুমোদনহীনভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করার দায়ে অভিযুক্ত ভাটাগুলোকে আর্থিক দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নাগরপুর উপজেলার চারটি ইটভাটার মধ্যে এসকেএস ব্রিকসকে ৫ লাখ টাকা; আবিদ ব্রিকসকে ৩ লাখ টাকা; বুশরা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং রাবিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব জানান, পরিবেশ রক্ষায় এবং অবৈধ ইটভাটার দৌরাত্ম্য কমাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

‘কোনো প্রকার অনুমোদন ছাড়া কার্যক্রম চালানোয় এই চারটি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে’, সরকারি নিয়ম অমান্য করে এসব ইটভাটা চলছিল বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব।

    শেয়ার করুন: