বাকপ্রতিবন্ধী ছেলের আঘাতে মা নিহত

ফাইল ছবি
নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের পাথরের শিলের আঘাতে মৃত্যু হয়েছে মায়ের। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত ১১টার দিকে শহরের মল্লিকহাটি (ঘোষপাড়া) এলাকায়।
নিহতের নাম শহীদা বেগম (৫৫)।
অভিযুক্ত যুবকের নাম আরিফ হোসেন।
স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন ওই নারী। শাহীদার ওপর প্রায়ই হামলা করতো তার ছেলে। রোববার রাতে মায়ের সঙ্গে বাকবিতন্ডা হয় আরিফের। একপর্যায়ে বাড়িতে থাকা পাথরের শিল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেছেন, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।



