প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সরকারি জমিতে মার্কেট বানানো সেই এসপি বদলি

মৌলভীবাজার প্রতিনিধিপ্রকাশ: ০৫ মে ২০২৬, ২১:৫৯
সরকারি জমিতে মার্কেট বানানো সেই এসপি বদলি

পুলিশ সুপার বিল্লাল হোসেন

মৌলভীবাজারে আলোচিত ও বিতর্কিত কর্মকাণ্ডের জেরে শেষ পর্যন্ত বদলি হলেন পুলিশ সুপার (এসপি) মো. বিল্লাল হোসেন। একযোগে এসপি পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপনে তাকে স্থানান্তর করা হয়েছে নৌ-পুলিশে। একই আদেশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ মঙ্গলবার জারি হওয়া এই বদলির প্রজ্ঞাপন আসে ঠিক এক দিন আগে, যখন ‘অনুমোদন ছাড়াই মার্কেট বানালেন মৌলভীবাজারের এসপি’ শিরোনামে একটি সংবাদ সম্প্রচার হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশের ঊর্ধ্বতন মহলেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

অনুসন্ধানে উঠে আসে, শহরের সাইফুর রহমান সড়কের পুরাতন সদর থানার সরকারি জমিতে এসপি বিল্লাল হোসেনের তত্ত্বাবধানে প্রায় ১ হাজার ৩৫০ বর্গফুট জায়গা জুড়ে একটি টিনশেড মার্কেট নির্মাণ করা হয়। ৯ কক্ষবিশিষ্ট এই মার্কেটের অধিকাংশই এরই মধ্যে ভাড়া দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় লিখিত অনুমোদন ছাড়াই এই নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে।


আরও পড়ুন

যোগদানের পর বিক্রি করলেন গরু, সরকারি জায়গায় মার্কেট বানালেন এসপি

০৫ মে ২০২৬


এ ছাড়া পুলিশ লাইনসের গরু বিক্রি, স্বল্পমূল্যে দুধ সরবরাহ বন্ধ করে দেওয়া এবং সাধারণ মানুষের জন্য চালু থাকা ‘আপনার এসপি’ নামে ডিজিটাল সেবা বন্ধ করার মতো সিদ্ধান্তগুলোও সমালোচনার জন্ম দেয়। এসব ঘটনায় পুলিশের ভেতরেও অসন্তোষ থাকলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে দেখা যায়নি।

অভিযোগের বিষয়ে বিল্লাল হোসেন দাবি করেন, মার্কেট নির্মাণে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েছিলেন এবং এটি পুলিশের কল্যাণেই করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন কোনো অনুমতির কথা জানেন না বলে জানিয়েছেন।

২০২৫ সালের ২৯ নভেম্বর মৌলভীবাজারের এসপি হিসেবে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন বিল্লাল হোসেন। সর্বশেষ এই ভাইরাল ইস্যুর পরপরই তার বদলির সিদ্ধান্ত এলো।

বদলিএসপিসরকারি জমি
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise