স্বেচ্ছাসেবক নেতার কাছে ৭২ বোতল ফেনসিডিল
রংপুর ব্যুরো

সংগৃহীত ছবি
৭২ বোতল ফেনসিডিলসহ রংপুরে আটক হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। তার নাম সাজেদুল ইসলাম শোয়েব।
শনিবার রাতে নগরীর মাহিগঞ্জ খাসবাগ এলাকা থেকে সেই তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী। তার ভাষ্য, রংপুর রেলস্টেশনের দিকে মাদকের একটি বড় চালান যাচ্ছে মিলেছিল এমন গোপন তথ্য। পরে রেলস্টেশনগামী পথে আটক করা হয় সন্দেহভাজন শোয়েবকে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭২ বোতল ফেনসিডিল। শোয়েবের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
শোয়েব স্থানীয় মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনার পর, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাকে।



