প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাপ ধরতে ৪ শতাধিক কামড় খেয়েছেন ইদ্রিস আলী

আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল প্রতিনিধিপ্রকাশ: ০২ মে ২০২৬, ১০:২১
সাপ ধরতে ৪ শতাধিক কামড় খেয়েছেন ইদ্রিস আলী

টাঙ্গাইলে ইদ্রিস আলী ৪ শতাধিক সাপ লালন-পালন করে কামড় খেয়েছেন ৪ শতাধিক। তবুও থেমে না থেকে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন সাপের সঙ্গেই। বিষধর সাপ ধরেই নির্বাহ করছেন জীবিকা।

জানা যায়, ইদ্রিস আলীর ধরা সাপের মধ্যে রয়েছে গোখরা, কালকেউটে, সঙ্খিনী এবং দাঁড়াশ। এসব সাপের খাবার হিসেবে প্রতিদিন দেওয়া হয় টাকি মাছ এবং ব্যাঙ। চার শতাধিক সাপের জন্য ২ কেজি টাকি মাছ এবং ব্যাঙ সংগ্রহ করে খাওয়ানো হয়। প্রতি কেজি টাকি মাছের দাম প্রায় ৪০০ টাকা। প্রতিদিন ৪ শতাধিক সাপ লালন-পালন করতে খরচ হয় প্রায় ৮০০ টাকা।

সরেজমিনে দেখা যায়, ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের সালিয়াবহ গ্রামে রাস্তার নিচে ছোট্ট একটি বাড়ি। বাড়ির সামনেই দোচালা টিনের ঘর। ঘরের পশ্চিমে দুটি কুয়া। কুয়া দুটিতে রাখা হয়েছে সাপ। একে অপরের সঙ্গে পেঁচিয়ে রয়েছে সাপগুলো।

স্থানীয় ইসা মিয়ার ভাষ্য, ‘পাহাড়ি এলাকা হওয়ায় আমরা একটু আতঙ্কের মধ্যেই থাকি। বিশেষ করে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেশি দেখা দেয়। যার ফলে এলাকাবাসী আতঙ্কে থাকেন। কিন্তু ইদ্রিস আলীর কারণে সেই আতঙ্ক থেকে এলাকাবাসী এখন মুক্ত।'

ইদ্রিস আলী জানালেন, দিন-রাত ২৪ ঘণ্টা সাপ ধরার নেশাতেই পড়ে থাকেন। সাপ ধরার নেশায় পড়ে থাকলেও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আগে মাছ ধরেছেন, সেই পেশাটাই ভালো ছিল। এমনও দিন গেছে এক রাত ঠিকমতো মাছ ধরতে পারলে চার-পাঁচ হাজার টাকার মাছ বিক্রি করা যেত।

৫ বছর ধরে সাপ ধরা অবস্থায় ৪ শতাধিক সাপের কামড় খেয়েছি। শরীরের হাত-পা থেকে শুরু করে মাথায়ও কামড় খেয়েছি

ইদ্রিস বললেন, ’এখন তো সাপের মূল্যে নেই। একটি সাপ ২০০ থেকে ৩০০ টাকা বিক্রি করা যায়। জীবনের ঝুঁকি নিয়ে কোনো বাড়ি থেকে একটি সাপ ধরলে তারাও তেমন কোনো মূল্য দেয় না।’

টাঙ্গাইলের আলোচিত এই ব্যক্তি হতাশা প্রকাশ করলেন, ‘খাবারের সংকটে অনেক সময় সাপ মারা যায়। সব সময় আমাদের হাতে কোনো টাকা থাকে না। তখন সাপের খাবার দিতে পারি না। তাই সরকারের কাছে সাপ সংরক্ষণ এবং প্রতিপালনের জন্য সহযোগিতা চাই।’

একসময় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন ইদ্রিস। ৫ বছর আগে একদিন মাছ ধরার সময় সাহস করে একটি সাপ ধরে ফেলেন। তারপর থেকেই মাছ ধরার পেশা বাদ দিয়ে সাপ ধরে নির্বাহ করেন জীবিকা।

ইদ্রিসের ভাষ্য, ‘৫ বছর ধরে সাপ ধরা অবস্থায় ৪ শতাধিক সাপের কামড় খেয়েছি। শরীরের হাত-পা থেকে শুরু করে মাথায়, কামড় খেলেই অ্যান্টিভেনম ব্যবহার করেছি। সাপ দেখলে আমার হুঁশ থাকে না। যে অবস্থায় থাকুক না কেন, সেই সেটা আমাকে ধরতেই হবে। আর এজন্য অনেক সময় মাটির গর্তেও নিজের মাথা আগে ঢুকিয়ে দেই।’

তিনি জানালেন, সংগ্রহশালায় দিন দিন সাপের সংখ্যা বাড়ছে। তবে কিছু কিছু সাপ সংখ্যায় কমে গেছে। যেমন সঙ্খিনী সাপটি বর্তমানে অনেক কম। এগুলো বেদেদের কাছে চাহিদা বেশি। গত বছরেও প্রায় তিনশর মতো সাপ ছিল। এ বছর বৃদ্ধি পেয়ে ৪ শতাধিকের মতো হয়েছে।

ইদ্রিস বেশিরভাগ সাপ বিক্রি করতেন বেদে এবং হাট-বাজারের হকারদের কাছে। এ ছাড়াও টাঙ্গাইলের বন বিভাগের কর্তৃপক্ষ মাঝেমধ্যে দু-চারটি সাপ নেয়। এর বিনিময়ে দুই থেকে তিনশ টাকা পান তিনি। এ দিয়েই চলে ইদ্রিসের সংসার।

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং এলাকাবাসীর উপকারে নিজেকে নিয়োজিত রাখতে সরকারের কাছে সাপ ধরতে বিভিন্ন রকমের সাহায্য-সহযোগিতার প্রয়োজন বলে জানালেন ইদ্রিস আলী।

টাঙ্গাইলসাপ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise