প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুড়াল নিয়ে দাখিলের কেন্দ্রে ছাত্র, আটক ৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৮:০৬
কুড়াল নিয়ে দাখিলের কেন্দ্রে ছাত্র, আটক ৬

ছবি: আগামীর সময়

পটুয়াখালীর বাউফলের একটি মাদরাসায় চলছিল দাখিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা। হঠাৎ সেখানে হাজির স্থানীয় স্কুলের নবম শ্রেণির এক ছাত্র। সন্দেহের জেরে তল্লাশি চালায় কেন্দ্রে থাকা পুলিশ। ব্যাগে পাওয়া যায় একটি কুড়াল। ওই ছাত্রসহ পাঁচ দাখিল পরীক্ষার্থীকে নেওয়া হয়েছে থানায়। 

আজ বৃহস্পতিবার উপজেলার নাজিরপুর ধানদী কামিল মাদরাসায় ঘটেছে এ ঘটনা। আটক ছেলেটি ছোট ডালিমা আব্দুস সালাম মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আর আটক পরীক্ষার্থীদের মধ্যে দুইজন রামনগর ইসলামিয়া দাখিল মাদরাসা ও তিনজন বড় ডালিমা দাখিল মাদরাসার ছাত্র।

কেন্দ্রের সুপার মাওলানা মু. নুরুল আমিন এসব নিশ্চিত করেছেন। তার সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। সেদিন ছিল আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা। কেন্দ্রে রামনগর ইসলামিয়া দাখিল মাদরাসা ও বড় ডালিমা দাখিল মাদরাসার ছাত্রদের মধ্যে খাতা দেখাদেখি নিয়ে তৈরি হয় উত্তেজনা। পরীক্ষা শেষে হয় হাতাহাতিও। পরে শিক্ষকরা মীমাংসা করে দেন।

তবে আশঙ্কা, আজকের পরীক্ষার সময় ফের হতে পারে হট্টগোল। এ কারণে কেন্দ্রে বহিরাগত ওই ছাত্রকে ব্যাগ নিয়ে আসতে দেখে সন্দেহ হয় তাদের। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তার ব্যাগ তল্লাশি করে পায় কুড়ালটি। সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। পুলিশের ধারণা, তাদের কাছে ছিল দেশীয় অস্ত্র। 

কেন্দ্র সুপারের ভাষ্য, সংঘর্ষের প্রস্তুতি নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ওই স্কুলছাত্র। কেন্দ্রের এক পরীক্ষার্থীর নির্দেশে কয়েকজনকে নিয়ে আসে সে। আরও জিজ্ঞাসাবাদ শেষে তাকে এবং ‘নির্দেশদাতাসহ’ পাঁচ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনের আওতায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।

পটুয়াখালীদাখিল পরীক্ষা
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise