প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশালে হাম আক্রান্ত ৮ শিশুর মৃত্যু, অধিকাংশ ৯ মাসের কম বয়সী

বরিশাল ব্যুরোপ্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৯:১০
বরিশালে হাম আক্রান্ত ৮ শিশুর মৃত্যু, অধিকাংশ ৯ মাসের কম বয়সী

ছবিঃ আগামীর সময়

দেশে হাম এখন অনেকটা মহামারি। টিকা না নেওয়া বেশিরভাগ শিশুরই হাম আক্রান্ত হওয়ার খবর মিলছে। আক্রান্তদের মধ্যে ছয় থেকে নয় মাস বয়সী শিশুই বেশি। বরিশাল বিভাগে মঙ্গলবার পর্যন্ত হামে ৮ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। এই সংখ্যা গত তিন মাসের। গুরুতর অসুস্থ অনেক শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। হামের পাশাপাশি মিলছে রুবেলায় আক্রান্ত রোগীও।

বরিশাল স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য, সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ৩৮ জন সন্দেহভাজনের মধ্যে ২৩ জনের হাম শনাক্ত হয়েছে। চলতি বছর বরগুনায় ৭৪ রোগীর নমুনা পরীক্ষায় ২২ জনের হাম ও একজনের দেহে পাওয়া গেছে রুবেলার ভাইরাস। সেখানে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৮ জন চিকিৎসাধীন।

ভোলায় হাসপাতালে আসা ১৮ জনের মধ্যে ১৬ জনই হামের রোগী। একজন গুরুতর অবস্থায় ভর্তি। এই জেলায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুরে হামে আক্রান্ত একজন, তবে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৬ জন। ঝালকাঠিতে ১০ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের হাম শনাক্ত হয়েছে। সেখানে মারা গেছে ২ শিশু। পটুয়াখালীতে মিলেছে দুই রোগী, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১২ জন।

বরিশাল জেলায় ২১ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে হাম ও একজনের রুবেলা শনাক্ত হয়েছে। সেখানে মারা গেছে একজন। আর সিটি করপোরেশন এলাকায় হামে আক্রান্ত ১৩ জন চিকিৎসাধীন।

হামের প্রাথমিক লক্ষণ জ্বর, সর্দি, কাশি ও চোখ লাল হওয়া। পরে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। সময়মতো চিকিৎসা না নিলে এটি জটিল আকার ধারণ করতে পারে- জানালেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (শেবাচিম) উপপরিচালক ও শিশু বিশেষজ্ঞ ডা. এ কে এম নাজমুল আহসান।

শিশুর ৯  থেকে ১৫ মাস বয়সে হাম-রুবেলা টিকা নিশ্চিত করাই প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করেন তিনি। সংক্রমণ ও ঝুঁকি এড়াতে আক্রান্ত শিশুকে আলাদা রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন ডা. নাজমুল। 

শিশুদের মধ্যে সংক্রমণ বাড়তে দেখে বরিশাল স্বাস্থ্য বিভাগ বেশ উদ্বিগ্ন বলে মন্তব্য বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডলের। আগামীর সময়কে তিনি জানালেন পরিস্থিতি মোকাবিলায় নেয়া প্রস্তুতির কথা।

‘হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড চালু, নজরদারি জোরদারসহ একাধিক জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির ঘাটতি এই পরিস্থিতির অন্যতম কারণ হতে পারে। অনেক শিশু নির্ধারিত সময়ে টিকা না পাওয়ায় ঝুঁকিতে রয়েছে।’

বরিশালহামশিশু মৃত্যু
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise