হাবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান

সংগৃহীত ছবি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর হিসাবে দায়িত্ব পেয়েছেন সোশ্যাল সাইন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ান। এর আগে প্রক্টর হিসেবে দায়িত্বরত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সোমবার (২ মার্চ) রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত প্রফেসর ড. মো. শামসুজ্জোহাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে প্রফেসর ড. মো. নওশের ওয়ানকে প্রক্টর পদে নিযুক্ত করা হলো।
উল্লেখ্য, প্রফেসর নওশের ওয়ান ১৯৯২ সালে সুজাপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৪ সালে ফুলবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৮ সালে তিনি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি তে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) সম্পন্ন করেন।



