নাটোরে ১০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
নাটোর প্রতিনিধি

ছবি: আগামীর সময়
নাটোরের লালপুরে একটি দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে লালপুর থানার বিপরীতে বিসমিল্লাহ জুয়েলার্সে ঘটে চুরির এ ঘটনা।
দোকান মালিক মো. আব্দুল খালেক জানিয়েছেন, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। পরদিন ভাতিজার অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করায় বন্ধ ছিল দোকান। বুধবার সকালে দোকানে এসে তালা খুলে দেখেন টিনের চাল ও লোহার রড কাটা।
এমতাবস্থায় দোকানে থাকা স্বর্ণ ও রুপার বিভিন্ন অলংকার চুরি হয়েছে বলে নিশ্চিত হন তিনি। চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন আব্দুল খালেক।
লালপুর থানার (ওসি) মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত করে আইনের আওতায় আনা হবে জড়িতদের।’



